সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার

জেলা সদরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়
Eidok-এ শেয়ার
সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা সদরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ সদরের চিলগাছা গ্রামের মো. আলম তালুকদারের ছেলে ও ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মিলন তালুকদার, পশ্চিম গজারিয়া গ্রামের মো. বাচ্চু হোসেন খানের ছেলে ও রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. মুক্তাদির হোসেন খান এবং দিয়ারধানগড়া (সরদারপাড়া) গ্রামের মো. বাতেন শেখের ছেলে ও ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাওন হাসান উজ্জ্বল ওরফে উজ্জ্বল শেখ (২৪)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, বিশেষ অভিযানে তাঁদের আটক করার পর সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু জেলার খবর খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 61 ভিউ শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক জেলার খবর শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 25 ভিউ তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জেলার খবর তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 36 ভিউ শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি জেলার খবর শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 62 ভিউ সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ জেলার খবর সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 49 ভিউ নিরাপত্তা শঙ্কায় ফের বন্ধ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল জেলার খবর নিরাপত্তা শঙ্কায় ফের বন্ধ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল 54 ভিউ পদ্মা সেতু এলাকায় রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানি: উত্তপ্ত জাজিরায় নিরাপত্তা নিয়ে শঙ্কা জেলার খবর পদ্মা সেতু এলাকায় রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানি: উত্তপ্ত জাজিরায় নিরাপত্তা নিয়ে শঙ্কা 58 ভিউ