যশোর

যশোরে অস্ত্র মামলায় ১৭ বছরের জেল লিটনের

যশোরে অস্ত্র মামলায় শার্শার চিহ্নিত সন্ত্রাসী লিটন মাহমুদের ১৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।..
Eidok-এ শেয়ার
যশোরে অস্ত্র মামলায় ১৭ বছরের জেল লিটনের
ছবি: সংগৃহীত

যশোরে অস্ত্র মামলায় শার্শার চিহ্নিত সন্ত্রাসী লিটন মাহমুদের ১৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। লিটন শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের সুরুজ মিয়ার ছেলে।রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি সৈয়দ রুহুল কুদ্দুস কচি।আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৫ জানুয়ারি বিকেলে শার্শা থানা পুলিশের কাছে খবর আসে নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছেন লিটন। তাৎক্ষণিক শার্শা থানার একটি টিম লিটনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘর থেকে একটি রাইফেল ও গুলি উদ্ধার করা হয়।

ওই ঘটনায় শার্শা থানায় মামলা করেন এসআই মেহেদী হাসান। মামলাটি তদন্ত করে এসআই আইনুদ্দিন বিশ্বাস লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।রোববার এ মামলার রায় ঘোষণার দিনে লিটনের উপস্থিতিতে বিচারক লিটনকে বেআইনি অস্ত্র রাখার অপরাধে দশ বছর ও গুলি আইনের ধারায় আরও সাত বছর মোট ১৭ বছরের কারাদন্ডের আদেশ দেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 14 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 55 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 31 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 30 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 44 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 ভিউ