যশোর

যশোরে অস্ত্র মামলায় ১৭ বছরের জেল লিটনের

যশোরে অস্ত্র মামলায় শার্শার চিহ্নিত সন্ত্রাসী লিটন মাহমুদের ১৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।..
Partager sur Eidok
যশোরে অস্ত্র মামলায় ১৭ বছরের জেল লিটনের
Photo : collectée

যশোরে অস্ত্র মামলায় শার্শার চিহ্নিত সন্ত্রাসী লিটন মাহমুদের ১৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। লিটন শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের সুরুজ মিয়ার ছেলে।রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি সৈয়দ রুহুল কুদ্দুস কচি।আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৫ জানুয়ারি বিকেলে শার্শা থানা পুলিশের কাছে খবর আসে নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছেন লিটন। তাৎক্ষণিক শার্শা থানার একটি টিম লিটনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘর থেকে একটি রাইফেল ও গুলি উদ্ধার করা হয়।

ওই ঘটনায় শার্শা থানায় মামলা করেন এসআই মেহেদী হাসান। মামলাটি তদন্ত করে এসআই আইনুদ্দিন বিশ্বাস লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।রোববার এ মামলার রায় ঘোষণার দিনে লিটনের উপস্থিতিতে বিচারক লিটনকে বেআইনি অস্ত্র রাখার অপরাধে দশ বছর ও গুলি আইনের ধারায় আরও সাত বছর মোট ১৭ বছরের কারাদন্ডের আদেশ দেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Nouvelles du district কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 3 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Nouvelles du district চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 13 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি Nouvelles du district চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 29 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন Nouvelles du district নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 27 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Nouvelles du district ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 37 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Nouvelles du district ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 Views গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি Nouvelles du district গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 35 Views