রোববার (১৮ মে) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ শাস্তি প্রদান করেন। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এসময় উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর ও কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে ওই মাংস ব্যবসায়ী একটি মৃতপ্রায় অসুস্থ পুর্ণ বয়স্ক গরু মাত্র ৩৫ হাজার টাকায় ক্রয় করে কোনপ্রকার স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করতে শহরের মাংস মহলে নিয়ে আসেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববিকে বিষয়টি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর ও কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তফা কামাল উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।অভিযানকালে সাক্ষ্য-প্রমাণ পাওয়ায় এবং অভিযুক্তরা দোষ স্বীকার করায় জবাইকৃত গরুর মাংস জব্দ করেন এবং ১৫ হাজার টাকা জরিমানা করেন।
দীর্ঘদিন ধরেই ভোররাতে অথবা ভোর বেলায় চক্রটি অসুস্থ গরু কম মূল্যে কিনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করে বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
নালিতাবাড়ীতে মৃতপ্রায় গরু জবাই করায় ১৫ হাজার টাকা জরিমানা
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Campus
- Investigative
- National
- Opinion
- Science and Technology
- Lifestyle
- Jobs and Career
- Expatriates
- Environment and Climate
- Capital
- Other
'Eye News BD' app
Comments 0