নালিতাবাড়ীতে মৃতপ্রায় গরু জবাই করায় ১৫ হাজার টাকা জরিমানা

ভোরের আলো ফুটার সাথে সাথে মানুষের সমাগম হওয়ার আগেই একটি মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করায় শেরপুরের নালিতাবাড়ীতে হাফিজ ভাইয়ের গোস্তের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ..
مشاركة على Eidok
নালিতাবাড়ীতে মৃতপ্রায় গরু জবাই করায় ১৫ হাজার টাকা জরিমানা
الصورة: مجمّعة

রোববার (১৮ মে) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ শাস্তি প্রদান করেন। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এসময় উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর ও কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে ওই মাংস ব্যবসায়ী একটি মৃতপ্রায় অসুস্থ পুর্ণ বয়স্ক গরু মাত্র ৩৫ হাজার টাকায় ক্রয় করে কোনপ্রকার স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করতে শহরের মাংস মহলে নিয়ে আসেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববিকে বিষয়টি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর ও কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তফা কামাল উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।অভিযানকালে সাক্ষ্য-প্রমাণ পাওয়ায় এবং অভিযুক্তরা দোষ স্বীকার করায় জবাইকৃত গরুর মাংস জব্দ করেন এবং ১৫ হাজার টাকা জরিমানা করেন।
দীর্ঘদিন ধরেই ভোররাতে অথবা ভোর বেলায় চক্রটি অসুস্থ গরু কম মূল্যে কিনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করে বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে أخبار المنطقة নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 70 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল أخبار المنطقة ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন أخبار المنطقة খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ أخبار المنطقة কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 72 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার أخبار المنطقة সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন أخبار المنطقة সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 128 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ أخبار المنطقة সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 Views