যশোর

যশোর ইনস্টিটিউটকে রক্ষা করতে হবে সবাই মিলে: ডিসি যশোর

যশোর ইনস্টিটিউটের বিশেষ বার্ষিক সাধারণ সভা শনিবার বিকেলে সংগঠনের সভাপতি জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে..
Compartir en Eidok
যশোর ইনস্টিটিউটকে রক্ষা করতে হবে সবাই মিলে: ডিসি যশোর
Foto: archivo

যশোর ইনস্টিটিউটের বিশেষ বার্ষিক সাধারণ সভা শনিবার বিকেলে সংগঠনের সভাপতি জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।সভায় পাঁচটি এজেন্ডার মধ্যে চারটি সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়েছে। সংগঠনের সংবিধান সংশোধন সংক্রান্ত একটি এজেন্ডার ওপর ব্যাপক আলোচনা শেষে তা ভবিষ্যতে আরও বিস্তারিত আলাপ-আলোচনা ও পর্যালোচনা করে দেখা যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়া পাশ হওয়া আয়-ব্যয়ের হিসেবের ওপর কোনো সংযোজন, বিয়োজন থাকলে তা সদস্যরা কমিটির কাছে জমা দিতে পারবেন বলেও বিশেষ বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু। এরপর তিনি সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন।

এ সময় সংগঠনের মরহুম সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, যশোর তথা দেশের অন্যতম প্রধান শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট। একে সবাই মিলে রক্ষা করতে হবে। সকল সিদ্ধান্ত নিতে হবে আলাপ-আলোচনার ভিত্তিতে।সাধারণ সভায় সদস্যদের মধ্যে আলোচনা করেন শিক্ষাবিদ প্রফেসর মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট রবিউল আলম, জাহিদ হাসান টুকুন, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, জিল্লুর রহমান ভিটু, অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, কবি কাসেদুজ্জামান সেলিম, সহকারী অধ্যাপক ইবাদত খান, লাবু জোয়াদ্দার, শাহরিয়ার সোহাগ, নিজাম উদ্দিন অমিত, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান কবির, আনিসুজ্জামান পিন্টু, মেহেদিউর রহমান টুটুল, জিল্লুর রশিদ এবং সালমান হাসান রাজিব। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আহসান হাবীব পারভেজ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Noticias del distrito মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 1 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Noticias del distrito সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 9 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Noticias del distrito আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 39 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Noticias del distrito বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Noticias del distrito বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 86 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Noticias del distrito ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Noticias del distrito জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views