যশোর

যশোর ইনস্টিটিউটকে রক্ষা করতে হবে সবাই মিলে: ডিসি যশোর

যশোর ইনস্টিটিউটের বিশেষ বার্ষিক সাধারণ সভা শনিবার বিকেলে সংগঠনের সভাপতি জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে..
Partager sur Eidok
যশোর ইনস্টিটিউটকে রক্ষা করতে হবে সবাই মিলে: ডিসি যশোর
Photo : collectée

যশোর ইনস্টিটিউটের বিশেষ বার্ষিক সাধারণ সভা শনিবার বিকেলে সংগঠনের সভাপতি জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।সভায় পাঁচটি এজেন্ডার মধ্যে চারটি সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়েছে। সংগঠনের সংবিধান সংশোধন সংক্রান্ত একটি এজেন্ডার ওপর ব্যাপক আলোচনা শেষে তা ভবিষ্যতে আরও বিস্তারিত আলাপ-আলোচনা ও পর্যালোচনা করে দেখা যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়া পাশ হওয়া আয়-ব্যয়ের হিসেবের ওপর কোনো সংযোজন, বিয়োজন থাকলে তা সদস্যরা কমিটির কাছে জমা দিতে পারবেন বলেও বিশেষ বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু। এরপর তিনি সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন।

এ সময় সংগঠনের মরহুম সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, যশোর তথা দেশের অন্যতম প্রধান শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট। একে সবাই মিলে রক্ষা করতে হবে। সকল সিদ্ধান্ত নিতে হবে আলাপ-আলোচনার ভিত্তিতে।সাধারণ সভায় সদস্যদের মধ্যে আলোচনা করেন শিক্ষাবিদ প্রফেসর মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট রবিউল আলম, জাহিদ হাসান টুকুন, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, জিল্লুর রহমান ভিটু, অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, কবি কাসেদুজ্জামান সেলিম, সহকারী অধ্যাপক ইবাদত খান, লাবু জোয়াদ্দার, শাহরিয়ার সোহাগ, নিজাম উদ্দিন অমিত, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান কবির, আনিসুজ্জামান পিন্টু, মেহেদিউর রহমান টুটুল, জিল্লুর রশিদ এবং সালমান হাসান রাজিব। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আহসান হাবীব পারভেজ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড Nouvelles du district চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড 8 Views বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন Nouvelles du district বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন 24 Views গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে Nouvelles du district গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 59 Views লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান Nouvelles du district লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান 50 Views বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার Nouvelles du district বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার 93 Views বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের Nouvelles du district বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের 41 Views শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা Nouvelles du district শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা 71 Views