যশোর

হাসপাতালে দুদকের অভিযান, যশোর অভয়নগর

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)..
分享到 Eidok
হাসপাতালে দুদকের অভিযান, যশোর অভয়নগর
图片:来源收集

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালকসহ একটি টিম হাসপাতালে অভিযান পরিচালনা করেন।
এসময় নিম্নমানের খাবার সরবরাহের পাশাপাশি তালিকা অনুযায়ী কম খাবার সরবরাহ করা, সরকারি এ্যাম্বুলেন্স থেকে বেশি ভাড়া আদায় করা এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একজন চিকিৎসক অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে আইনী
ব্যবস্থা নেওয়ার জন্য দুদক কমিশনকে অবগত করবেন বলে জানান, সহকারী পরিচালক মো. আল-আমিন।

তিনি আরো বলেন, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলে জানা যায়, হাসপাতালে ভর্তির পর দুইদিন তারা খাবার পান না। খাবারে চিনি দেওয়ার কথা থাকলেও চিনি দেওয়া হয় না।


রোগীদের ১২৯ গ্রাম মাছ দেওয়ার কথা থাকলেও সরেজমিনে পেয়েছি মাত্র ৬৮গ্রাম। তাছাড়া ভালো মানের মাছ সরবরাহ করা হয়না। টেন্ডার অনুযায়ী ৩১০টাকার বাজেট থাকলেও সেখানে ১৮০টাকার ব্রয়লার মুরগী সরবরাহ করা হয়। এ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে কথা বলে জানা যায়, সরকারী ভাড়ার চেয়েও বেশি ভাড়া রোগীদের কাছ থেকে নেওয়া হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 区域新闻 আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 19 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 区域新闻 বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 区域新闻 বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 83 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 区域新闻 ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 40 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 区域新闻 জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 区域新闻 ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 48 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 区域新闻 কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 29 Views