যশোর

হাসপাতালে দুদকের অভিযান, যশোর অভয়নগর

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)..
Eidok-এ শেয়ার
হাসপাতালে দুদকের অভিযান, যশোর অভয়নগর
ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালকসহ একটি টিম হাসপাতালে অভিযান পরিচালনা করেন।
এসময় নিম্নমানের খাবার সরবরাহের পাশাপাশি তালিকা অনুযায়ী কম খাবার সরবরাহ করা, সরকারি এ্যাম্বুলেন্স থেকে বেশি ভাড়া আদায় করা এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একজন চিকিৎসক অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে আইনী
ব্যবস্থা নেওয়ার জন্য দুদক কমিশনকে অবগত করবেন বলে জানান, সহকারী পরিচালক মো. আল-আমিন।

তিনি আরো বলেন, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলে জানা যায়, হাসপাতালে ভর্তির পর দুইদিন তারা খাবার পান না। খাবারে চিনি দেওয়ার কথা থাকলেও চিনি দেওয়া হয় না।


রোগীদের ১২৯ গ্রাম মাছ দেওয়ার কথা থাকলেও সরেজমিনে পেয়েছি মাত্র ৬৮গ্রাম। তাছাড়া ভালো মানের মাছ সরবরাহ করা হয়না। টেন্ডার অনুযায়ী ৩১০টাকার বাজেট থাকলেও সেখানে ১৮০টাকার ব্রয়লার মুরগী সরবরাহ করা হয়। এ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে কথা বলে জানা যায়, সরকারী ভাড়ার চেয়েও বেশি ভাড়া রোগীদের কাছ থেকে নেওয়া হয়।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 14 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 49 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 29 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 27 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 44 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 ভিউ