সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা, ডিএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ

ডিএমপির জারি করা এক গণবিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় জনশৃঙ্খলা বজায় রাখতে সকল প্রকার সভা, সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্য..
שיתוף ב-Eidok
সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা, ডিএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ
צילום: ארכיון

ঢাকা মহানগর এলাকায় জনশৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-১৯৭৬ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে: মাননীয় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ নম্বর আদালতের প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের অংশ।

 

ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত এলাকায় সভা-সমাবেশ বা যেকোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ থাকবে।

 

এছাড়া বিভিন্ন দাবিদাওয়া আদায়ের উদ্দেশ্যে জনসাধারণকে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে পুনরায় অনুরোধ জানানো হয়েছে। ডিএমপি বলছে, যান চলাচল স্বাভাবিক রাখতে নাগরিকদের সহযোগিতাই মূল চাবিকাঠি।

 

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

শামীম হত্যার ঘটনায় নতুন মোড়, ভিডিও ফুটেজের সূত্রে গ্রেপ্তার ধর্মীয় শিক্ষক সাদিকুল חוק-בית משפט শামীম হত্যার ঘটনায় নতুন মোড়, ভিডিও ফুটেজের সূত্রে গ্রেপ্তার ধর্মীয় শিক্ষক সাদিকুল 20 Views সিরাজগঞ্জে বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার, জরিমানা লাখ টাকা חוק-בית משפט সিরাজগঞ্জে বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার, জরিমানা লাখ টাকা 34 Views সাতক্ষীরায় ডিসি ক্যান্টিনের চালে বিস্ফোরণ, ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ חוק-בית משפט সাতক্ষীরায় ডিসি ক্যান্টিনের চালে বিস্ফোরণ, ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ 76 Views বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা חוק-בית משפט বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা 51 Views সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার এসবি’র সাবেক প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা חוק-בית משפט সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার এসবি’র সাবেক প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা 52 Views বিদ্যালয়ের সামনে সিগারেট বিক্রি বন্ধসহ জননিরাপত্তায় একগুচ্ছ বিষয়ে আলোচনা তালায় חוק-בית משפט বিদ্যালয়ের সামনে সিগারেট বিক্রি বন্ধসহ জননিরাপত্তায় একগুচ্ছ বিষয়ে আলোচনা তালায় 52 Views কচুয়ায় একাধিক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিথ্যা মামলা প্রত্যাহার, জমির রেজিস্ট্রি ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর חוק-בית משפט কচুয়ায় একাধিক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিথ্যা মামলা প্রত্যাহার, জমির রেজিস্ট্রি ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর 29 Views