যশোর

যশোরে দুুই বোনের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

যশোরে দুুই বোনের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ
Eidokでシェア
যশোরে দুুই বোনের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ
写真:提供

অভিযোগ উঠেছে বিভিন্ন জনকে ফাঁদে ফেলে টাকা ও মালামাল হাতিয়ে নেওয়া সেই দুই বোন রাবেয়া বশরী ওরফে মায়শা ওরফে সাথী ও ফাতেমাতুস জোহরা ওরফে ইরানী ওরফে মিমের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার। ইরানীর সাবেক স্বামী শহরের বড় বাজারের মাছ বাজার এলাকার জিয়াউর রহমান কোতোয়ালি থানায় ওই দুই বোনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন।তালাক দেওয়ার পর বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে মামলায়। ওই দুই বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে ছবি তুলে নানা অপকর্ম করে তারা ভাইরাল হয়েছিলেন। শুধু তাই না, কুইন্স হাসপাতালে মাকে চিকিৎসার নামে ভর্তি করে প্রায় দুই মাস কেবিন আটকে রাখার অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে। সরকার পতনের পর তারা পালিয়ে গেলেও বর্তমানে তারা প্রকাশ্যে এসে নানা অপকর্ম করছেন বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।জিডিতে ভুক্তভোগী শেখ জিয়াউর রহমান উল্লেখ করেছেন, তার সাবেক স্ত্রী ফাতেমাতুজ জোহরা ইরানী (২৭) পরকীয়ায় আসক্ত ছিলেন। এছাড়া জিয়াউরকে ব্যবহার করে নানা ফায়দা লুটেছেন। টাকাও হাতিয়ে নিয়েছেন। গত ২৪ এপ্রিল ২০২৪ তারিখে তিনি ইরানীকে তালাক দেন। এরপর থেকেই ইরানী ও তার বোন মিলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এছাড়াও তার বিরুদ্ধে তার বিরুদ্ধে মিথ্যা মামলাও দিয়েছেন।

সর্বশেষ গত ১০ মে দুপুর দেড়টায় ওই দুই বোনসহ তার খালু রফিক ও খালাতো ভাই রায়হান পরিকল্পিতভাবে শেখ জিয়াউরের বাড়ির সামনে এসে গালিগালাজ ও হত্যার হুমকি দেন। এ সময় রায়হান ধারালো চাকু দেখিয়ে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যান। বর্তমানে জিয়াউরসহ তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 地区ニュース মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 14 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 地区ニュース সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 41 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 地区ニュース আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 50 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 地区ニュース বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 地区ニュース বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 94 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 地区ニュース ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 地区ニュース জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 56 Views