যশোর

যশোরে দুুই বোনের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

যশোরে দুুই বোনের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ
Share on Eidok
যশোরে দুুই বোনের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ
Photo: collected

অভিযোগ উঠেছে বিভিন্ন জনকে ফাঁদে ফেলে টাকা ও মালামাল হাতিয়ে নেওয়া সেই দুই বোন রাবেয়া বশরী ওরফে মায়শা ওরফে সাথী ও ফাতেমাতুস জোহরা ওরফে ইরানী ওরফে মিমের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার। ইরানীর সাবেক স্বামী শহরের বড় বাজারের মাছ বাজার এলাকার জিয়াউর রহমান কোতোয়ালি থানায় ওই দুই বোনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন।তালাক দেওয়ার পর বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে মামলায়। ওই দুই বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে ছবি তুলে নানা অপকর্ম করে তারা ভাইরাল হয়েছিলেন। শুধু তাই না, কুইন্স হাসপাতালে মাকে চিকিৎসার নামে ভর্তি করে প্রায় দুই মাস কেবিন আটকে রাখার অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে। সরকার পতনের পর তারা পালিয়ে গেলেও বর্তমানে তারা প্রকাশ্যে এসে নানা অপকর্ম করছেন বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।জিডিতে ভুক্তভোগী শেখ জিয়াউর রহমান উল্লেখ করেছেন, তার সাবেক স্ত্রী ফাতেমাতুজ জোহরা ইরানী (২৭) পরকীয়ায় আসক্ত ছিলেন। এছাড়া জিয়াউরকে ব্যবহার করে নানা ফায়দা লুটেছেন। টাকাও হাতিয়ে নিয়েছেন। গত ২৪ এপ্রিল ২০২৪ তারিখে তিনি ইরানীকে তালাক দেন। এরপর থেকেই ইরানী ও তার বোন মিলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এছাড়াও তার বিরুদ্ধে তার বিরুদ্ধে মিথ্যা মামলাও দিয়েছেন।

সর্বশেষ গত ১০ মে দুপুর দেড়টায় ওই দুই বোনসহ তার খালু রফিক ও খালাতো ভাই রায়হান পরিকল্পিতভাবে শেখ জিয়াউরের বাড়ির সামনে এসে গালিগালাজ ও হত্যার হুমকি দেন। এ সময় রায়হান ধারালো চাকু দেখিয়ে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যান। বর্তমানে জিয়াউরসহ তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found