গোপালগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, জেলা প্রশাসক ও অন্যান্য উচ্চমানের উপস্থিতিতে..
Condividi su Eidok
গোপালগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
Foto: archivio

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার : 

গোপালগঞ্জে “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা ” শীর্ষক কর্মশালা - ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে '২৫) সকালে গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিল্টন বৈদ্য, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জোছনা খাতুন।

বক্তারা নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিশুদেরকে মা-বাবার ন্যায় নৈতিক শিক্ষা প্রদানে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় গোপালগঞ্জের ৫  উপজেলার প্রায় ৭ সহস্রাধিক শিশু শিক্ষার্থীদের পাঠদানকারী ২৩৩ টি মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- অভিভাবকগণ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অন্যান্য কর্মকর্তা ও জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু Legge-Corte শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 42 Views শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা Legge-Corte শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 521 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Legge-Corte নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 83 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Legge-Corte সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 74 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Legge-Corte শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 82 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Legge-Corte তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 65 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Legge-Corte তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 77 Views