রাজউকের অভিযানে খিলগাঁওয়ে ১০টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাজউকের অভিযানে খিলগাঁওয়ে ১০টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন..

Jahid sumon Crime Correspondent avatar   
Jahid sumon Crime Correspondent
রাজউকের অভিযানে খিলগাঁওয়ে ১০টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন..
রাজউকের অভিযানে খিলগাঁওয়ে ১০টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন..
ছবি: সংগৃহীত
****

রাজধানীর খিলগাঁও এলাকায় রাজউকের পরিচালিত এক বিশেষ অভিযানে নকশা বহির্ভূত নির্মাণ এবং অন্যান্য অনিয়মের কারণে ১০টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (১৪ মে) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন রাজউকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

নগর উন্নয়ন পরিকল্পনা এবং নিরাপদ নগরায়নের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে কিছু ভবনে কোনো অনিয়ম না পাওয়া গেলেও দুটি ভবনে নকশাবহির্ভূত নির্মাণের প্রমাণ মেলে। এছাড়া একটি ভবনে আংশিক অনিয়ম শনাক্ত হওয়ায়, সেখানে নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশনা দেয় রাজউক।

 

রাজউকের কর্মকর্তারা জানান, অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, নগর ব্যবস্থাপনা ও জননিরাপত্তার স্বার্থে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

Hiçbir yorum bulunamadı


News Card Generator