যশোর-চুকনগর মেইন সড়কের মণিরামপুর উপজেলার আগরহাটি স্টার ভাটার সামনে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শাহিন হোসেন ইসলাম ভাটার মালিক ও পৌর এলাকার মোহনপুর বটতলার মোড়ের ব্যবসায়ী নুর ইসলামের ছেলে।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে দ্রুত গতিতে একটি প্রাইভেটকার যশোরের দিক থেকে কেশবপুরের দিকে ও অপর একটি মোটরসাইকেল চিনাটোলা বাজারের দিক থেকে মণিরামপুরের দিকে আসছিল। পথিমধ্যে স্টার ভাটার সামনে পৌঁছালে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহিন হোসেন রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ভাটার মোড়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
যশোর মণিরামপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে ১জন নিহত
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0