যশোর

যশোর মণিরামপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে ১জন নিহত

মণিরামপুর উপজেলার আগরহাটি স্টার ভাটার সামনে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১..
Partager sur Eidok
যশোর মণিরামপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে ১জন নিহত
Photo : collectée

যশোর-চুকনগর মেইন সড়কের মণিরামপুর উপজেলার আগরহাটি স্টার ভাটার সামনে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শাহিন হোসেন ইসলাম ভাটার মালিক ও পৌর এলাকার মোহনপুর বটতলার মোড়ের ব্যবসায়ী নুর ইসলামের ছেলে।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে দ্রুত গতিতে একটি প্রাইভেটকার যশোরের দিক থেকে কেশবপুরের দিকে ও অপর একটি মোটরসাইকেল চিনাটোলা বাজারের দিক থেকে মণিরামপুরের দিকে আসছিল। পথিমধ্যে স্টার ভাটার সামনে পৌঁছালে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহিন হোসেন রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ভাটার মোড়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Nouvelles du district ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 25 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Nouvelles du district কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 17 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Nouvelles du district চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 36 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি Nouvelles du district চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 33 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন Nouvelles du district নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 41 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Nouvelles du district ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Nouvelles du district ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 30 Views