নওগাঁ

নওগাঁয় বিএনপি'র বহিষ্কৃত নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নওগাঁয় বদলগাছীতে বিএনপির বহিষ্কৃত নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গ্রেফতার করা হল। পুলিশ গ্রেফতার করেছে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ খান টিটুকে।..
Partager sur Eidok
নওগাঁয়  বিএনপি'র বহিষ্কৃত নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
Photo : collectée

নওগাঁর বদলগাছীতে বিএনপির বহিষ্কৃত নেতার বাড়ি থেকে আব্দুল ওয়াহেদ খান টিটু (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) ভোর ৫টার দিকে উপজেলার চাকরাইল গ্রামে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাগর চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল ওয়াহেদ টিটু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এইএইচএম খায়রুজ্জামান লিটনের এপিএস ছিলেন।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর রাসিকের সাবেক মেয়র গা ঢাকা দিলে লোকচক্ষুর আড়ালে চলে যান আব্দুল ওয়াহেদ খান টিটু। এরপর থেকে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। একাধিক মামলার আসামি টিটুকে গ্রেফতারে তথ্য প্রযুক্তির সহযোগিতার নিয়ে সর্বশেষ অবস্থান বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামে নিশ্চিত হয় পুলিশ। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের বাসিন্দা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়তে অভিযান চালিয়ে টিটুকে গ্রেফতার করে পুলিশ।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম আব্দুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাসিকের সাবেক মেয়র লিটনের এপিএস টিটুর বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান Loi-Cour ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 55 Views শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস Loi-Cour শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস 71 Views শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু Loi-Cour শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 84 Views শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা Loi-Cour শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 725 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Loi-Cour নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 98 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Loi-Cour সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 83 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Loi-Cour শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 107 Views