সাগর হত্যা মামলা: চার দিনের রিমান্ডে মমতাজ বেগম

মিরপুরে আন্দোলনের সময় গুলিতে নিহত সাগর হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার করে চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।..
שיתוף ב-Eidok
সাগর হত্যা মামলা: চার দিনের রিমান্ডে মমতাজ বেগম
צילום: ארכיון

মিরপুরে আন্দোলনের সময় গুলিতে মৃত্যুর অভিযোগে সাবেক এমপি মমতাজ বেগম চার দিনের রিমান্ডে

 

রাজধানীর মিরপুর এলাকায় শিক্ষার্থী ও নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে গুলিতে মো. সাগর নামে এক তরুণের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (১৩ মে) মামলার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. জুয়েল রানা এ নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ থেকে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন এবং চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগের দিন, সোমবার (১২ মে) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

 

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন মো. সাগর। বিকেল সাড়ে চারটার দিকে সেখানে সহিংসতা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিতে সাগর আহত হন এবং পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহতের মা বিউটি আক্তার গত বছরের ২৭ নভেম্বর মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ২৪৩ জনের নাম উল্লেখ করে আরও কয়েক শতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মমতাজ বেগম মামলার এজাহারে ৪৯ নম্বর অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত।

 

সংগীতশিল্পী হিসেবে পরিচিত মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দলীয় প্রতীকে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

শামীম হত্যার ঘটনায় নতুন মোড়, ভিডিও ফুটেজের সূত্রে গ্রেপ্তার ধর্মীয় শিক্ষক সাদিকুল חוק-בית משפט শামীম হত্যার ঘটনায় নতুন মোড়, ভিডিও ফুটেজের সূত্রে গ্রেপ্তার ধর্মীয় শিক্ষক সাদিকুল 20 Views সিরাজগঞ্জে বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার, জরিমানা লাখ টাকা חוק-בית משפט সিরাজগঞ্জে বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার, জরিমানা লাখ টাকা 34 Views সাতক্ষীরায় ডিসি ক্যান্টিনের চালে বিস্ফোরণ, ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ חוק-בית משפט সাতক্ষীরায় ডিসি ক্যান্টিনের চালে বিস্ফোরণ, ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ 76 Views বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা חוק-בית משפט বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা 51 Views সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার এসবি’র সাবেক প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা חוק-בית משפט সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার এসবি’র সাবেক প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা 52 Views বিদ্যালয়ের সামনে সিগারেট বিক্রি বন্ধসহ জননিরাপত্তায় একগুচ্ছ বিষয়ে আলোচনা তালায় חוק-בית משפט বিদ্যালয়ের সামনে সিগারেট বিক্রি বন্ধসহ জননিরাপত্তায় একগুচ্ছ বিষয়ে আলোচনা তালায় 52 Views কচুয়ায় একাধিক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিথ্যা মামলা প্রত্যাহার, জমির রেজিস্ট্রি ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর חוק-בית משפט কচুয়ায় একাধিক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিথ্যা মামলা প্রত্যাহার, জমির রেজিস্ট্রি ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর 29 Views