যশোর

যশোর ট্রাফিক পুলিশ যখন রেলের লাইনম্যান তখন পুরস্কৃত করলেন এসপি

যশোর ট্রাফিক পুলিশ যখন রেলের লাইনম্যান তখন পুরস্কৃত করলেন এসপি মহোদয়
Bagikan di Eidok
যশোর ট্রাফিক পুলিশ যখন রেলের লাইনম্যান তখন  পুরস্কৃত করলেন এসপি
Foto: dikumpulkan

যশোরে দুই ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্বশীল ভূমিকা না রাখলে হয়তো বড় ধরনের ট্রেন দুর্ঘটনার আশংকা ছিল। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তারা হাতে নিলেন রেলের লাইনম্যানের কাজ। তাদের এ মানবিক কাজের ছবি হয়ে যায় ফেসবুকে ভাইরাল। যা চোখে পড়ে যশোরের পুলিশ সুপারের। তিনি ওই দুই ট্রাফিক পুলিশকে সোমবার অফিসে ডেকে পুরস্কৃত করেন।পুলিশ সূত্র জানায়, গত ৩০ এপ্রিল ধর্মতলা রেলক্রসিং এলাকায় সকাল থেকে দায়িত্ব পালন করছিলেন জেলা পুলিশের ট্রাফিক বিভাগের দুই সদস্য টিএসআই কবিরুল ইসলাম ও কনস্টেবল শরিফুল ইসলাম। ডিউটির এক পর্যায়ে স্থানীয় কয়েকজন এসে তাদেরকে জানান, রেলক্রসিংয়ে দায়িত্বরত লাইনম্যান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দুই পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান অসুস্থ লাইনম্যান প্রচণ্ড জ্বরে কাঁপছেন এবং একেবারে অচল অবস্থায় শুয়ে আছেন। তারা দেরি না করে একটি রিকশায় লাইনম্যানকে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেন।ঠিক তখনই জানতে পারেন যাত্রীবাহী একটি ট্রেন ওই পথেই আসতে চলেছে। দায়িত্বশীলতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কনস্টেবল শরিফুল নিজ হাতে গেটের বাঁশ ফেলে দেন, ফলে রেলক্রসিং সুরক্ষিত হয় এবং ট্রেনটি নিরাপদে অতিক্রম করে। ঘটনাটি এক প্রত্যক্ষদর্শী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ এই মানবিক উদ্যোগের প্রশংসা করতে থাকেন।
ঘটনাটি নজরে আসলে সোমবার বেলা সাড়ে ১১টায় যশোরের পুলিশ সুপার রওনক জাহান নিজ কার্যালয়ে দুই পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Berita Kabupaten মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 14 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Berita Kabupaten সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 41 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Berita Kabupaten আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 50 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Berita Kabupaten বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Berita Kabupaten বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 94 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Berita Kabupaten ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Berita Kabupaten জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 56 Views