যশোর

যশোর ট্রাফিক পুলিশ যখন রেলের লাইনম্যান তখন পুরস্কৃত করলেন এসপি

যশোর ট্রাফিক পুলিশ যখন রেলের লাইনম্যান তখন পুরস্কৃত করলেন এসপি মহোদয়
Auf Eidok teilen
যশোর ট্রাফিক পুলিশ যখন রেলের লাইনম্যান তখন  পুরস্কৃত করলেন এসপি
Foto: Archiv

যশোরে দুই ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্বশীল ভূমিকা না রাখলে হয়তো বড় ধরনের ট্রেন দুর্ঘটনার আশংকা ছিল। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তারা হাতে নিলেন রেলের লাইনম্যানের কাজ। তাদের এ মানবিক কাজের ছবি হয়ে যায় ফেসবুকে ভাইরাল। যা চোখে পড়ে যশোরের পুলিশ সুপারের। তিনি ওই দুই ট্রাফিক পুলিশকে সোমবার অফিসে ডেকে পুরস্কৃত করেন।পুলিশ সূত্র জানায়, গত ৩০ এপ্রিল ধর্মতলা রেলক্রসিং এলাকায় সকাল থেকে দায়িত্ব পালন করছিলেন জেলা পুলিশের ট্রাফিক বিভাগের দুই সদস্য টিএসআই কবিরুল ইসলাম ও কনস্টেবল শরিফুল ইসলাম। ডিউটির এক পর্যায়ে স্থানীয় কয়েকজন এসে তাদেরকে জানান, রেলক্রসিংয়ে দায়িত্বরত লাইনম্যান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দুই পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান অসুস্থ লাইনম্যান প্রচণ্ড জ্বরে কাঁপছেন এবং একেবারে অচল অবস্থায় শুয়ে আছেন। তারা দেরি না করে একটি রিকশায় লাইনম্যানকে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেন।ঠিক তখনই জানতে পারেন যাত্রীবাহী একটি ট্রেন ওই পথেই আসতে চলেছে। দায়িত্বশীলতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কনস্টেবল শরিফুল নিজ হাতে গেটের বাঁশ ফেলে দেন, ফলে রেলক্রসিং সুরক্ষিত হয় এবং ট্রেনটি নিরাপদে অতিক্রম করে। ঘটনাটি এক প্রত্যক্ষদর্শী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ এই মানবিক উদ্যোগের প্রশংসা করতে থাকেন।
ঘটনাটি নজরে আসলে সোমবার বেলা সাড়ে ১১টায় যশোরের পুলিশ সুপার রওনক জাহান নিজ কার্যালয়ে দুই পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Bezirksnachrichten ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 25 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Bezirksnachrichten কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 17 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Bezirksnachrichten চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 36 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি Bezirksnachrichten চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 33 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন Bezirksnachrichten নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 41 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Bezirksnachrichten ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Bezirksnachrichten ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 30 Views