বরগুনা

বরগুনায় পুলিশের গাড়ির পাশে আ.লীগের মশাল মিছিল

জেলা প্রতিনিধি, বরগুনা।। 
مشاركة على Eidok
বরগুনায় পুলিশের গাড়ির পাশে আ.লীগের মশাল মিছিল
الصورة: مجمّعة
বরগুনায় মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিষিদ্ধ দলটির মিছিলের উল্টো পাশ দিয়ে যাচ্ছিলো পুলিশে টহল গাড়ি। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে পৌর শহরের এই মিছিলে মশালের পাশাপাশি কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে।
এ ঘটনার প্রতিবাদে পরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বরগুনা পৌর শহরের জেলা স্কুল এলাকা থেকে মশাল মিছিল বের করেন। মিছিলটি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটি শহরের ফার্মেসি পট্টির মাথায় পৌঁছালে বরগুনা সদর থানা-পুলিশের একটি টহল গাড়ির মুখোমুখি হয়। তবে পুলিশ সদস্যরা মিছিলটির পাশ দিয়ে চলে যায়। এ সময় মিছিলে থাকা ছাত্রলীগের নেতারা পুলিশ সদস্যদের নিরাপদে সরে যেতে বলেন বলে জানা গেছে।
টহল গাড়িতে বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজীসহ চার-পাঁচজন পুলিশ সদস্য ছিলেন।
এ ঘটনার পরপরই জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম শফিকুজ্জামান মাহফুজ।
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বরগুনার শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন।
‘সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ কতটা ভূমিকা পালন করে, তা তারা দেখবেন। পুলিশ ব্যর্থ হলে দেশের মানুষের স্বার্থে বরগুনা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বসে থাকবেন না’, হুঁশিয়ারি করেন নজরুল ইসলাম।
তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজের নম্বরে একাধিকবার ফোন করেও তার পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

ভোমরা স্থলবন্দরে জেলা যুবদলের বিক্ষোভ, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা السياسة ভোমরা স্থলবন্দরে জেলা যুবদলের বিক্ষোভ, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা 81 Views সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ السياسة সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 58 Views একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক السياسة একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক 64 Views বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল السياسة বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 62 Views বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল السياسة বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 45 Views সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ السياسة সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ 55 Views সাতক্ষীরা সদরে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন, ১৪ ইউনিয়নের আমীরদের শপথ السياسة সাতক্ষীরা সদরে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন, ১৪ ইউনিয়নের আমীরদের শপথ 71 Views