শামীম হত্যার ঘটনায় নতুন মোড়, ভিডিও ফুটেজের সূত্রে গ্রেপ্তার ধর্মীয় শিক্ষক সাদিকুল

ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে হত্যা, শামীম মামলায় গ্রেপ্তার আরও এক জামায়াত নেতা..
Поделиться в Eidok
শামীম হত্যার ঘটনায় নতুন মোড়, ভিডিও ফুটেজের সূত্রে গ্রেপ্তার ধর্মীয় শিক্ষক সাদিকুল
Фото: из открытых источников

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ওয়াহেদুজ্জামান ওরফে শামীমকে গণপিটুনিতে হত্যার ঘটনায় এবার গ্রেপ্তার হয়েছেন কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের ধর্মীয় শিক্ষক সাদিকুল ইসলাম। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত করার পর পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এ গ্রেপ্তারের মধ্য দিয়ে বহুল আলোচিত শামীম হত্যা মামলার তদন্তে নতুন মোড় এসেছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদের কাছের কদবেলতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদিকুল ইসলাম (৩৪) উপজেলার কুলিয়া মাঝেরপাড়া গ্রামের আব্দুল মজিদ সানার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) আহম্মদ আলী জানান, শামীম হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সাদিকুল ইসলামকে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।

নিহত শামীমের ভাই ও মামলার বাদী আব্দুল জলিলের অভিযোগ, তার ভাইকে মারধর ও নির্যাতনের জন্য অন্যদের আহ্বান জানিয়েছিলেন জামায়াত নেতা সাদিকুল ইসলাম। এ সংক্রান্ত প্রমাণ ভিডিও ফুটেজে রয়েছে বলেও দাবি করেন তিনি।

মামলার সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক দিক হলো, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীমের ওপর হামলার ঘটনা। অভিযোগ রয়েছে, সখীপুর হাসপাতালে চিকিৎসাধীন শামীমকে চিকিৎসক, আনসার ও পুলিশের উপস্থিতিতেই সংঘবদ্ধভাবে মারধর ও নির্যাতন করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়।

এত বড় নৃশংস ঘটনার পরও হাসপাতাল কর্তৃপক্ষ হামলাকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা করেনি বলে জানা গেছে। ফলে হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা, দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা এবং চিকিৎসাধীন একজন রোগীর ওপর হামলা প্রতিরোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলার এজাহারভুক্ত আসামি কামরুল ইসলাম, মোবারক আলী, মিজানুর রহমান, আজাহারুল ইসলাম ও মাসুদ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। জামিনের মেয়াদ শেষে তাদের সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী আবুল কাশেমের মেয়ে মোছলেমা, ছেলে হোসেন আলী এবং একই এলাকার মাসুদের মোবাইল ফোনে ধারণ করা কথোপকথনকে কেন্দ্র করে ওয়াহেদুজ্জামান শামীমের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। এ অভিযোগের সূত্র ধরে গত ১২ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় জামায়াত কার্যালয়ের সামনে থেকে সংঘবদ্ধ একটি দল শামীমের বাড়িতে হামলা চালায়।

পরদিন ১৩ অক্টোবর সন্ধ্যায় কুলিয়ার ডা. এমএ সবুরের ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার ওপর আবারও হামলা হয়। একই দিন পারুলিয়া থেকে মিছিল নিয়ে একদল লোক সখীপুর হাসপাতালে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, হাসপাতালের পেছনের দরজা ভেঙে তারা ভেতরে ঢুকে পুলিশ, আনসার ও কর্তব্যরত চিকিৎসকদের উপস্থিতিতে চিকিৎসাধীন শামীমের ওপর নির্মম নির্যাতন চালায়। একপর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুল জলিল বাদী হয়ে গত ১৫ অক্টোবর দেবহাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফজলুল হক আমিনী, যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদু, মোস্তফার খান ও আসাদুল মোল্লাসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর ১৫ অক্টোবর রাতে মোস্তফার খান, ১৬ অক্টোবর সকালে আসাদুল মোল্লা এবং ১৭ অক্টোবর ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ফজলুল হক আমিনী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তী সময়ে সাদিকুল ইসলাম ভদুও গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সর্বশেষ কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদিকুল ইসলামের গ্রেপ্তারকে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। তবে শামীমকে বাড়ি থেকে শুরু করে ক্লিনিক ও হাসপাতালে ধারাবাহিকভাবে হামলার ঘটনায় কারা কী ভূমিকা রেখেছিল, হামলার নির্দেশদাতা কারা এবং হাসপাতালের ভেতরে সংঘটিত নৃশংসতার দায় কার—এসব প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি সামনে আসেনি।

ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একজন মানুষের প্রাণহানি এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে হামলার মতো গুরুতর ঘটনায় নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রত্যেকের দায় নির্ধারণ এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সিরাজগঞ্জে বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার, জরিমানা লাখ টাকা Закон-Суд সিরাজগঞ্জে বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার, জরিমানা লাখ টাকা 34 Views সাতক্ষীরায় ডিসি ক্যান্টিনের চালে বিস্ফোরণ, ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ Закон-Суд সাতক্ষীরায় ডিসি ক্যান্টিনের চালে বিস্ফোরণ, ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ 76 Views বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা Закон-Суд বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা 51 Views সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার এসবি’র সাবেক প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা Закон-Суд সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার এসবি’র সাবেক প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা 52 Views বিদ্যালয়ের সামনে সিগারেট বিক্রি বন্ধসহ জননিরাপত্তায় একগুচ্ছ বিষয়ে আলোচনা তালায় Закон-Суд বিদ্যালয়ের সামনে সিগারেট বিক্রি বন্ধসহ জননিরাপত্তায় একগুচ্ছ বিষয়ে আলোচনা তালায় 52 Views কচুয়ায় একাধিক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিথ্যা মামলা প্রত্যাহার, জমির রেজিস্ট্রি ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর Закон-Суд কচুয়ায় একাধিক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিথ্যা মামলা প্রত্যাহার, জমির রেজিস্ট্রি ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর 29 Views কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ - গাঁজা সেবনের দায়ে ৩ জনের জেল Закон-Суд কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ - গাঁজা সেবনের দায়ে ৩ জনের জেল 63 Views