সিরাজগঞ্জে অবৈধভাবে বিদেশি সিগারেট বিক্রির দায়ে এক দোকানিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মৌসুমি সিনেমা হলের সামনে একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দোকানি মো. হাফিজুল শেখের দোকানে বিদেশি সিগারেট বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি সেখানে গাঁজা সেবনের সরঞ্জামও পাওয়া যায়। পরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন দোকানিকে এক লাখ টাকা জরিমানা করেন।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মঞ্জুরুল ইসলাম এবং ডিডিপির নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
অভিযান শেষে জব্দ করা বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
"Eye News BD" app
Mga komento 0