ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-
পদোন্নতিজনিত কারণে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় বকশীগঞ্জ মুক্তিযুদ্ধ সংসদ ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে তাঁকে ফুল, ক্রেস্ট ও বিদায়ী মানপত্র দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী। সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা পরিমল সাহা।
অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, খলিলুর রহমান, সাইদুর রহমান, অধ্যাপক আবদুর রশিদ ও সিরাজুল ইসলাম। এ ছাড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে বক্তব্য দেন জাকির হোসেন ও শিক্ষাবিদ রুহুল আমিন।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক জোবায়ের আল সিদ্দিকী বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার হাতে মানপত্র তুলে দেন।
Aplikacija „Eye News BD”
Komentari 0