বকশীগঞ্জে আসমা উল হুসনাকে মুক্তিযোদ্ধাদের বিদায় সংবর্ধনা

****
Eidok-এ শেয়ার
বকশীগঞ্জে আসমা উল হুসনাকে মুক্তিযোদ্ধাদের বিদায় সংবর্ধনা
ছবি: সংগৃহীত

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-

পদোন্নতিজনিত কারণে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় বকশীগঞ্জ মুক্তিযুদ্ধ সংসদ ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে তাঁকে ফুল, ক্রেস্ট ও বিদায়ী মানপত্র দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী। সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা পরিমল সাহা।
অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, খলিলুর রহমান, সাইদুর রহমান, অধ্যাপক আবদুর রশিদ ও সিরাজুল ইসলাম। এ ছাড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে বক্তব্য দেন জাকির হোসেন ও শিক্ষাবিদ রুহুল আমিন।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক জোবায়ের আল সিদ্দিকী বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার হাতে মানপত্র তুলে দেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ জেলার খবর সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ 17 ভিউ নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা জেলার খবর নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা 11 ভিউ লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলার খবর লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ 35 ভিউ শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ জেলার খবর শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ 35 ভিউ বরগুনায় তিন বাড়িতে চিরকুট দিয়ে ডাকাতির হুমকি জেলার খবর বরগুনায় তিন বাড়িতে চিরকুট দিয়ে ডাকাতির হুমকি 46 ভিউ আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা জেলার খবর আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 36 ভিউ আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলার খবর আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 117 ভিউ