মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত

****
مشاركة على Eidok
মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত
الصورة: مجمّعة

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ আট বছর পর হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাঁচটি চা বাগানের সাতটি পঞ্চায়েত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবারের এ নির্বাচনে সবকটি কমিটিতেই নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ভোটকেন্দ্রগুলোতে ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি।

নির্বাচনে সুরমা চা বাগানের সায়দাবাদ ডিভিশনে প্রসেন রাজ প্রধানের প্যানেল ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর প্রতিদ্বন্দ্বী বিনোদ তন্তবায়ের প্যানেল পেয়েছে ৫৭ ভোট। এ কেন্দ্রে ২৬৪ ভোটের মধ্যে ২৫৪টি কাস্ট হয়েছে।

বৈকুণ্ঠপুর চা বাগানে পলাশ চৌহানের প্যানেল ২০৬ ভোট পেয়ে জয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বী গেনু কেউটের প্যানেল পেয়েছে ১৬৭ ভোট। এখানে ৩৮৬ ভোটের মধ্যে ৩৮৩টি পড়েছে।

তেলিয়াপাড়া চা বাগানে বনমালী চাষার প্যানেল ৩৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। খোকন তাঁতির প্যানেল পেয়েছে ৩৩২ ভোট। এ কেন্দ্রে ৭৭২ ভোটের মধ্যে ৭৬৩টি কাস্ট হয়েছে।

সুরমা চা বাগান সদর পঞ্চায়েতে দিপ কর্মকারের প্যানেল ৩৬০ ভোট পেয়ে জয়ী হয়েছে। বিনয় কৈরির প্যানেল পেয়েছে ২৯০ ভোট। মোট ৮২৬ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৬৫ জন।

নোয়াপাড়া চা বাগানে কমেট নায়েকের প্যানেল ২৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। ধরনি বিশ্বাস চাষার প্যানেল পেয়েছে ২৭১ ভোট। এখানে ৮৫০ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৩৩ জন।

সুরমা চা বাগানের ১০ নম্বর ডিভিশনে শুভ বাগতির প্যানেল ৩৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছে। মঙ্গল মুন্ডার প্যানেল পেয়েছে ৩০৩ ভোট। এ কেন্দ্রে ১ হাজার ৩২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৮৬ জন।

জগদীশপুর চা বাগানে স্বপন চৌহানের প্যানেল ৩০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। পার্থ গোয়ালার প্যানেল পেয়েছে ২০৭ ভোট। এখানে ৬৯৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬৪৪ জন।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে তা আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর এবার ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলেন চা শ্রমিকরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সোনারগাঁয়ে হত্যা মামলার আসামির সঙ্গে সখ্যতায় বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ أخبار المنطقة সোনারগাঁয়ে হত্যা মামলার আসামির সঙ্গে সখ্যতায় বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ 43 Views বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান أخبار المنطقة বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান 91 Views সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন أخبار المنطقة সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন 57 Views ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ أخبار المنطقة ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ 59 Views সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ أخبار المنطقة সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ 69 Views নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা أخبار المنطقة নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা 69 Views লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ أخبار المنطقة লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ 49 Views