দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির প্রতিবাদ সভা

****
Поделиться в Eidok
দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির প্রতিবাদ সভা
Фото: из открытых источников

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা দক্ষিণ শাখা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
প্রতিবাদ সভায় নিপুণ রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগ আবারও চোরাগোপ্তা হামলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে তারা মনে করেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা রাজপথে থেকে প্রতিহত করা হবে বলেও তিনি জানান।
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেরানীগঞ্জে কোনো সন্ত্রাসী বা নৈরাজ্যকারীকে প্রশ্রয় দেওয়া হবে না। পাড়া-মহল্লায় সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপতৎপরতা প্রতিহত করার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল ও প্রতিবাদ সভা শান্তিপূর্ণভাবে শেষ হয়।

দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির প্রতিবাদ সভা

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ভোমরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ফ্যাসিবাদ প্রতিরোধে প্রয়োজনে রক্ত দেওয়ার ঘোষণা হাবিবের Политика ভোমরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ফ্যাসিবাদ প্রতিরোধে প্রয়োজনে রক্ত দেওয়ার ঘোষণা হাবিবের 53 Views বিএনপি সরকার একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায়: হারুন অর রশীদ, এমপি Политика বিএনপি সরকার একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায়: হারুন অর রশীদ, এমপি 22 Views শোডাউন ও সভা-সমাবেশ করে নিজের অবস্থান জানান দিলেন ডা. এরশাদ আহসান সোহেল Политика শোডাউন ও সভা-সমাবেশ করে নিজের অবস্থান জানান দিলেন ডা. এরশাদ আহসান সোহেল 37 Views বগুড়া বারের নির্বাচনে বিএনপি প্যানেলের ‘ক্লিন সুইপ Политика বগুড়া বারের নির্বাচনে বিএনপি প্যানেলের ‘ক্লিন সুইপ 40 Views সীমান্তের ওপার থেকে ইন্ধন ও অগ্নিসন্ত্রাসের ষড়যন্ত্র রুখতে কঠোর অবস্থানে সরকার Политика সীমান্তের ওপার থেকে ইন্ধন ও অগ্নিসন্ত্রাসের ষড়যন্ত্র রুখতে কঠোর অবস্থানে সরকার 64 Views জামায়াতের সাতক্ষীরা সদর উপজেলা কমিটি গঠন, দায়িত্বশীলদের শপথ গ্রহণ Политика জামায়াতের সাতক্ষীরা সদর উপজেলা কমিটি গঠন, দায়িত্বশীলদের শপথ গ্রহণ 61 Views সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে কাজী আলাউদ্দিন Политика সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে কাজী আলাউদ্দিন 68 Views