শিশুদের স্বপ্নের ঠিকানা হবে প্রকৃতির পাঠশালা: শিক্ষামন্ত্রী মিলন

চাঁদপুরের কচুয়ায় শিশুদের প্রকৃতিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’র শুভ উদ্বোধন করছেনঃশিক্ষামন্ত্রী আলম মিলন, এমপি..
Dela på Eidok
শিশুদের স্বপ্নের ঠিকানা হবে প্রকৃতির পাঠশালা: শিক্ষামন্ত্রী মিলন
Foto: arkiv

শাহাদাত হোসেন মুন্সী কচুয়া,

শিশুদের স্বপ্নের ঠিকানা হবে প্রকৃতির পাঠশালা: শিক্ষামন্ত্রী মিলন

প্রকৃতির পাঠশালা উদ্বোধন কালে বক্তব্য রাখছেন: শিক্ষা মন্ত্রী -মিলন 

শাহাদাত হোসেন মুন্সী, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় শিশুদের প্রকৃতিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’র শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ পাঠশালার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।
প্রকৃতির কোলে শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে সম্পূর্ণ খোলামেলা পরিবেশে ছনের ঘর, বাঁশের বেড়া ও সবুজ প্রকৃতির সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এই পাঠশালা। এখানে প্রচলিত পাঠ্যবইয়ের পাশাপাশি গাছপালা, পাখি, পরিবেশ, নৈতিকতা ও জীবনের নানা বিষয় সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পাবে শিশুরা।
চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমানের পরিকল্পনায় এবং কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের বাস্তবায়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
শিশুদের স্বপ্নের ঠিকানা হবে প্রকৃতির পাঠশালা: শিক্ষামন্ত্রী
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “আজকে কচুয়ার জন্য একটি ঐতিহাসিক দিন। আজকে আমরা শুধু একটা স্কুল উদ্বোধন করলাম না, আজকে আমরা শিশুদের জন্য একটা স্বপ্নের ঠিকানা উদ্বোধন করলাম।
“আমরা চাই না আমাদের সন্তানরা শুধু বই মুখস্থ করুক। আমরা চাই তারা প্রকৃতিকে ভালোবাসুক, গাছকে চিনুক, পাখির ডাক শুনুক, মাটির গন্ধ নিক। কারণ প্রকৃতিই হলো সবচেয়ে বড় শিক্ষক।”
তিনি বলেন, “আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ। তাদেরকে যদি ছোটবেলা থেকে নৈতিকতা, মানবিকতা আর দেশপ্রেম শেখাতে পারি, তাহলে আর কোনো ভয় নেই। এই প্রকৃতির পাঠশালা থেকে সেই শিক্ষাই তারা পাবে।”
কচুয়ার মেধাবী সন্তানদের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ পাঠশালা থেকে ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ও সাংবাদিক তৈরি হবে বলে তিনি বিশ্বাস করেন।শিক্ষার্থীদের দুপুরের খাবারের ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের জন্য দুপুরের টিফিনের ব্যবস্থা করবেন, যাতে কোনো শিশুকে ক্ষুধার্ত পেটে ক্লাস করতে না হয়। এটি শিশুদের জন্য সরকারের পক্ষ থেকে একটি বড় উপহার হবে বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২৮ সালে প্রকৃতির পাঠশালায় নতুন নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, চিত্রাঙ্কন, কৃষিশিক্ষা, পরিবেশ সুরক্ষা ও প্রযুক্তিশিক্ষাসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রকৃতির পাঠশালাকে টিকিয়ে রাখতে এবং সারাদেশে ছড়িয়ে দিতে তাঁর মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।
চাঁদপুরের প্রতিটি উপজেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাঃ
অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “প্রকৃতির পাঠশালা আমার একটি স্বপ্নের প্রকল্প ছিল। আমি চেয়েছিলাম শিশুরা চার দেয়ালের বাইরে এসে খোলা আকাশের নিচে শিখুক। কচুয়া থেকে এই যাত্রা শুরু হলো, ইনশাআল্লাহ চাঁদপুরের প্রতিটি উপজেলায় আমরা এই মডেল ছড়িয়ে দেবো।”
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পাঠশালা বাস্তবায়ন করতে পেরে তাঁরা আনন্দিত। শিশুরা যেন আনন্দ নিয়ে স্কুলে আসে এবং প্রকৃতিকে ভালোবাসতে শেখে, সেভাবেই পাঠশালাটি সাজানো হয়েছে। শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় এ উদ্যোগকে আরও সুন্দর করে গড়ে তোলা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকৃতির পাঠশালা চালুর মধ্য দিয়ে কচুয়ায় শিশুদের জন্য প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি প্রকৃতিনির্ভর ও সৃজনশীল শিক্ষার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades