কচুয়ায় "প্রকৃতির পাঠশালা"র শুভ উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।..
مشاركة على Eidok
কচুয়ায় "প্রকৃতির পাঠশালা"র শুভ উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন
الصورة: مجمّعة

মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ 

চাঁদপুরের কচুয়ায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রকৃতির কোলে শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী শিক্ষা উদ্যোগ "প্রকৃতির পাঠশালা" এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকালে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন প্রধান অতিথি ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি - মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সংসদ সদস্য, চাঁদপুর-১।

পরিকল্পনায় ছিলেন আহমেদ জিয়াউর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর। বাস্তবায়নে ছিলেন অমিত রায়, উপজেলা নির্বাহী অফিসার, কচুয়া, চাঁদপুর।

প্রকৃতির পাঠশালা হবে সম্পূর্ণ খোলামেলা, ছনের ঘর, বাঁশের বেড়া আর সবুজ প্রকৃতির মাঝে। এখানে শিশুরা বইয়ের পাশাপাশি প্রকৃতি থেকে শিখবে - গাছ, পাখি, পরিবেশ, মূল্যবোধ আর জীবনের পাঠ।


প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "আজকে কচুয়ার জন্য একটি ঐতিহাসিক দিন। আজকে আমরা শুধু একটা স্কুল উদ্বোধন করলাম না, আজকে আমরা শিশুদের জন্য একটা স্বপ্নের ঠিকানা উদ্বোধন করলাম।

আমরা চাই না আমাদের সন্তানরা শুধু বই মুখস্থ করুক। আমরা চাই তারা প্রকৃতিকে ভালোবাসুক, গাছকে চিনুক, পাখির ডাক শুনুক, মাটির গন্ধ নিক। কারণ প্রকৃতিই হলো সবচেয়ে বড় শিক্ষক।

আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ। তাদেরকে যদি ছোটবেলা থেকে নৈতিকতা, মানবিকতা আর দেশপ্রেম শেখাতে পারি, তাহলে আর কোনো ভয় নেই। এই প্রকৃতির পাঠশালা থেকে সেই শিক্ষাই তারা পাবে।

কচুয়ার মাটি অনেক উর্বর। এখানে অনেক মেধাবী সন্তান জন্ম নিয়েছে। আমি বিশ্বাস করি, এই পাঠশালা থেকে আগামীর ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক বের হবে।"

তিনি আরও বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের জন্য দুপুরের টিফিনের ব্যবস্থা করবেন। যাতে কোনো শিশু ক্ষুধার্ত পেটে ক্লাস করতে না হয়। এটা হবে আমাদের সরকারের পক্ষ থেকে শিশুদের জন্য একটি বড় উপহার।"

মন্ত্রী বলেন, "২০২৮ সালে এই প্রকৃতির পাঠশালায় নতুন নতুন বিষয় ও কার্যক্রম তুলে ধরার পরিকল্পনা রয়েছে। শুধু পড়াশোনা নয়, খেলাধুলা, চিত্রাঙ্কন, কৃষি শিক্ষা, পরিবেশ সুরক্ষা, প্রযুক্তি শিক্ষাসহ নানা সৃজনশীল কার্যক্রম এখানে চালু করা হবে।"

তিনি জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং ইউএনও অমিত রায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, "এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। এই প্রকৃতির পাঠশালাকে টিকিয়ে রাখতে এবং সারাদেশে ছড়িয়ে দিতে আমার মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।"

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, "প্রকৃতির পাঠশালা আমার একটি স্বপ্নের প্রকল্প ছিল। আমি চেয়েছিলাম শিশুরা চার দেয়ালের বাইরে এসে খোলা আকাশের নিচে শিখুক। কচুয়া থেকে এই যাত্রা শুরু হলো, ইনশাআল্লাহ চাঁদপুরের প্রতিটি উপজেলায় আমরা এই মডেল ছড়িয়ে দেবো।"


উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, "কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই পাঠশালা বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। শিশুরা যাতে আনন্দ নিয়ে স্কুলে আসে, প্রকৃতিকে ভালোবাসে, সেভাবেই আমরা এই পাঠশালাটি সাজিয়েছি। শিক্ষক, অভিভাবক সবার সহযোগিতা নিয়ে আমরা এটাকে আরও সুন্দর করবো।"

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কচুয়ায়

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

করুণা নয়, সমান অধিকার চাই—আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের নিয়ে তিন দিনব্যাপী মেলা শুরু أخبار المنطقة করুণা নয়, সমান অধিকার চাই—আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের নিয়ে তিন দিনব্যাপী মেলা শুরু 52 Views চা-শ্রমিক ইউনিয়নের ভোট কাল,শ্রীমঙ্গলে সর্বোচ্চ ভোটার أخبار المنطقة চা-শ্রমিক ইউনিয়নের ভোট কাল,শ্রীমঙ্গলে সর্বোচ্চ ভোটার 58 Views বোরকা-হিজাবে ছদ্মবেশ, অস্ত্রের মুখে গ্যাস ডিপোতে ডাকাতি أخبار المنطقة বোরকা-হিজাবে ছদ্মবেশ, অস্ত্রের মুখে গ্যাস ডিপোতে ডাকাতি 45 Views মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত أخبار المنطقة মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 40 Views ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজনের কবজি বিচ্ছিন্ন, আহত ২০ أخبار المنطقة ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজনের কবজি বিচ্ছিন্ন, আহত ২০ 49 Views বাজিতপুরে বিএনপি-জামায়াত-এনসিপিসহ সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত أخبار المنطقة বাজিতপুরে বিএনপি-জামায়াত-এনসিপিসহ সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত 84 Views খুলনার কয়রায় যুবদল নেতাসহ আটক দুই: জলদস্যুদের রসদ ও অস্ত্র সরবরাহের অভিযোগ أخبار المنطقة খুলনার কয়রায় যুবদল নেতাসহ আটক দুই: জলদস্যুদের রসদ ও অস্ত্র সরবরাহের অভিযোগ 47 Views