বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের পিতা বিশিষ্ট সমাজসেবক শেখ হাসান আলী ও তাঁর মায়ের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুম ও মরহুমাসহ সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
কুলখানিতে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাগেরহাট জেলা বিএনপি, খুলনা জেলা বিএনপি ও মোংলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির নেতাকর্মী, রামপালের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
দোয়া মাহফিল শেষে কয়েক হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
אפליקציית "Eye News BD"
הערות 0