সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. ছাইদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা মো. সোলায়মান হোসেন।..
Eidok पर शेयर करें
সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান
फ़ोटो: संग्रहीत

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার ২০২৭-২৮ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. ছাইদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা মো. সোলায়মান হোসেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সিরাজগঞ্জ শহরের দারুল ইসলাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির জেলা দ্বিবার্ষিক সম্মেলনের শেষ অধিবেশনে তাঁদের নির্বাচিত করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম। প্রধান আলোচক ছিলেন ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম।

প্রধান অতিথির বক্তব্যে লস্কর মো. তসলিম বলেন, আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার বিকল্প নেই। সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন राजनीति পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন 28 Views গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী राजनीति গণতন্ত্রের স্থায়ী কাঠামো নির্মাণে ব্যর্থতায় বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী 30 Views ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ স্পিকারের, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার राजनीति ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ স্পিকারের, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার 34 Views তৃণমূল পুনর্গঠন ও নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন: নতুন দায়িত্বে পাঁচ শীর্ষ নেতা राजनीति তৃণমূল পুনর্গঠন ও নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন: নতুন দায়িত্বে পাঁচ শীর্ষ নেতা 41 Views কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই राजनीति কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই 96 Views বহিষ্কারাদেশ প্রত্যাহার,স্বপদে ফিরলেন মহিউদ্দিন ঝাড়ু राजनीति বহিষ্কারাদেশ প্রত্যাহার,স্বপদে ফিরলেন মহিউদ্দিন ঝাড়ু 62 Views ফরিদপুরে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ राजनीति ফরিদপুরে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ 79 Views