সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২

****
分享到 Eidok
সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২
图片:来源收集
সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২
 
এম জামশেদ আলম
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
 
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লং ভেহিকেলের পেছনে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার ফকিরহাট গরুর বাজারের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের বাম পাশে দাঁড়িয়ে ছিল বিএসআরএম কোম্পানির একটি লং ভেহিকেল। এ সময় পেছন থেকে আসা হানিফ পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ও বাম পাশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় বাসযাত্রী সুভাষীষ, সুলতান আরা, আরমান ও রাকিবুল গুরুতর আহত হন। এ ছাড়া অপুসহ আরও ৭ থেকে ৮ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর উভয় গাড়ির চালক ও সহকারীরা গাড়ি দুটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান।
খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির রাত্রীকালীন মোবাইল ডিউটি দলের ইনচার্জ এসআই মো. জিয়া উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় লোকজন ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও লং ভেহিকেলটি জব্দ করে হেফাজতে নিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা 区域新闻 শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা 56 Views বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি 区域新闻 বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি 23 Views শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প 区域新闻 শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প 40 Views চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান মন্নান মাল আর নেই 区域新闻 চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান মন্নান মাল আর নেই 31 Views আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন 区域新闻 আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন 60 Views খুলনার ডুমুরিয়ায় মসজিদের দানবাক্স ভেঙে দুর্ধর্ষ চুরি: এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য 区域新闻 খুলনার ডুমুরিয়ায় মসজিদের দানবাক্স ভেঙে দুর্ধর্ষ চুরি: এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য 94 Views ফরিদপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের ৭টি কোর্সে প্রশিক্ষনের সুযোগ, আবেদন শেষ ১৫ ডিসেম্বর 区域新闻 ফরিদপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের ৭টি কোর্সে প্রশিক্ষনের সুযোগ, আবেদন শেষ ১৫ ডিসেম্বর 90 Views