খানসামায় ৭ম শ্রেণীর শিক্ষার্থীকে পিলারে বেঁধে নির্যাতনের অভিযোগ

দিনাজপুরের খানসামা উপজেলায় টাকা চুরির অপবাদ দিয়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থী (১৩) এক শিশুকে পিলারের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে।..
שיתוף ב-Eidok
খানসামায় ৭ম শ্রেণীর শিক্ষার্থীকে পিলারে বেঁধে নির্যাতনের অভিযোগ
צילום: ארכיון
খানসামায় ৭ম শ্রেণীর শিক্ষার্থীকে পিলারে বেঁধে নির্যাতনের অভিযোগ
নির্যাতিত শিশু
নির্যাতিত শিশু 

 

এ সময় শিশুটির ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও করেছেন তার বাবা।জানা যায় ঐ শিশু ৭ম শ্রেণীর ছাত্র।নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের সফিরত শাহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী শিশুর বাবা মো. নাসির উদ্দিনের দাবি, ঘটনার দিন তিনি কৃষিকাজে ব্যস্ত ছিলেন। এ সময় তাঁদের বাড়ির একটি গরুর বাছুর প্রতিবেশী মো. শহীদ রহমানের বাড়িতে ঢুকে পড়ে। বাছুরটি ফিরিয়ে আনতে গেলে তাঁর ১৩ বছর বয়সী ছেলে তানজেল আহম্মেদকে (তানজিবুল) চুরির অপবাদ দিয়ে আটক করা হয়। পরে শহীদ রহমান, তাঁর স্ত্রী রুপালি বেগম, ছেলে রিফাত ইসলামসহ আরও কয়েকজন মিলে শিশুটিকে মারধর করেন। একপর্যায়ে তাকে একটি পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়।

অভিযোগে আরও বলা হয়, বিকেল ৪টা থেকে মাগরিবের নামাজের সময় পর্যন্ত শিশুটিকে আটকে রেখে নির্যাতন করা হয়। এ সময় তার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। পরে শিশুটি অসুস্থ ও আহত অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা তাকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিশুটির বাবা নাসির উদ্দিন অভিযোগ করেন, ঘটনার প্রতিবাদ জানাতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে ও তাঁর সন্তানকে প্রাণনাশের হুমকি দেন। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও ভয় দেখান তাঁরা।

এ ঘটনায় মঙ্গলবার (২৪ নভেম্বর) খানসামা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন নাসির উদ্দিন। অভিযোগে মো. শহীদ রহমান, তাঁর স্ত্রী রুপালি বেগম, ছেলে রিফাত ইসলামসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, শিশুটির চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, তদন্তকারী কর্মকর্তা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות