রইলো তবে আড়ি / কবিতা | আই নিউজ বিডি

রইলো তবে আড়ি / কবিতা

****
Eidok-এ শেয়ার
রইলো তবে আড়ি / কবিতা
ছবি: সংগৃহীত

সুখ তোকে খুঁজতে খুঁজতে
আমি বড় ক্লান্ত,
হয়ে গেছি আমি অস্থির
তুই যে বড় শান্ত।

ছুটতে গিয়ে তোর পিছনে
ফুরিয়ে এলো বেলা,
বুঝিনা কেন আমায় নিয়ে
খেলছিস নিঠুর খেলা।

এভাবে তুই আমায় আর
কত দিবি কষ্ট,
অকারণে সময়গুলো
হয়ে গেল নষ্ট।

তবে কি তুই এ জনমে
আসবি না মোর বাড়ি,
পরজনমেও তোর সাথে
রইলো তবে আড়ি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ