সীতাকুণ্ডে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সচেতনতার ওপর গুরুত্বারোপ

****
Condividi su Eidok
সীতাকুণ্ডে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সচেতনতার ওপর গুরুত্বারোপ
Foto: archivio
সীতাকুণ্ডে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সচেতনতার ওপর গুরুত্বারোপ
 
এম জামশেদ আলম
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
 
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও রপ্তানির সম্ভাবনা কাজে লাগানোর প্রত্যয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. তপন চন্দ্র বর্মন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া।
আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব মো. মোরসালিন ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
র‍্যালিতে উপজেলা প্রকৌশলী, মৎস্য, যুব উন্নয়ন, সমাজসেবা ও জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানো, আধুনিক পদ্ধতিতে পশুপালন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে খামারি ও উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ পণ্যের রপ্তানিযোগ্য মান নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
তিন দিনব্যাপী এ কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার (২৭ নভেম্বর) গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান, কৃমিনাশক বিতরণ এবং ভ্রাম্যমাণ প্রচার-প্রচারণা চালানো হবে। শেষ দিন শনিবার (২৮ নভেম্বর) স্কুল ফিডিং কর্মসূচি, ভ্রাম্যমাণ প্রচার-প্রচারণা ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন শেষ হবে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

রামপাল উপজেলা বিএনপির সভাপতি তুহিনের পিতা-মাতার কুলখানি অনুষ্ঠিত Notizie del distretto রামপাল উপজেলা বিএনপির সভাপতি তুহিনের পিতা-মাতার কুলখানি অনুষ্ঠিত 4 Views চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: সাবেক ইউপি সদস্যসহ আটক ৭ Notizie del distretto চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: সাবেক ইউপি সদস্যসহ আটক ৭ 38 Views শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা Notizie del distretto শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা 38 Views জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার Notizie del distretto জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার 24 Views জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত Notizie del distretto জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত 59 Views সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ Notizie del distretto সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ 57 Views ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় Notizie del distretto ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 62 Views