ফরিদপুর

ফরিদপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অপরাধে সুমন হাওলাদার নামে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।..
Eidokでシェア
ফরিদপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ৭ বছরের কারাদণ্ড
写真:提供

ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে সুমন হাওলাদার (২৪) নামে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের জাকির হাওলাদারের ছেলে।
মামলার এজাহার ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় চণ্ডীদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। একই গ্রামের বাসিন্দা হওয়ায় সুমনের সঙ্গে শিশুটির পরিবারের প্রতিবেশীসুলভ সম্পর্ক ছিল। সেই সুবাদে বিভিন্ন অজুহাতে তাদের বাড়িতে যাতায়াত করতেন তিনি।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২৬ জুন বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে শিশুটির মা শিউলি আক্তার ইউনিয়ন পরিষদে গেলে বাড়িতে একা ছিল শিশুটি। এ সুযোগে সুমন তাদের বসতঘরে প্রবেশ করে শিশুটির মুখ চেপে ধরেন এবং ওড়না দিয়ে দুই হাত বেঁধে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় শিশুটির মা বাড়িতে ফিরে মেয়ের কান্নার শব্দ শুনে ঘরের বারান্দায় যান। মায়ের উপস্থিতি টের পেয়ে সুমন খাটের নিচে লুকিয়ে পড়েন। পরে তাকে বের হয়ে আসতে বললে দ্রুত ঘর থেকে বেরিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় পরদিন শিশুটির মা শিউলি আক্তার বাদী হয়ে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হোসেন ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং ভুক্তভোগী শিশুর বক্তব্যসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করেন। তদন্ত শেষে সুমন হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালতে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক সুমন হাওলাদারকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে আদালত আসামিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事