ভালুকায় ঝালপাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

৭৩ নং ঝালপাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।..
שיתוף ב-Eidok
ভালুকায় ঝালপাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
צילום: ארכיון

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭৩ নং ঝালপাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মরহুম হাফিজ উদ্দিন মাস্টার সাহেবের হাতে গড়া ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান।

অনুষ্ঠানে বিদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের জীবনের নতুন ধাপে পদার্পণের আগে শিক্ষার গুরুত্ব, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম হাফিজ উদ্দিন মাস্টার সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা তাঁর গড়ে তোলা শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে বিদায়ী শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দোয়া শেষে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও জীবনের পরবর্তী শিক্ষাস্তরে সাফল্য কামনা করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

করুণা নয়, সমান অধিকার চাই—আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের নিয়ে তিন দিনব্যাপী মেলা শুরু חדשות המחוז করুণা নয়, সমান অধিকার চাই—আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের নিয়ে তিন দিনব্যাপী মেলা শুরু 46 Views চা-শ্রমিক ইউনিয়নের ভোট কাল,শ্রীমঙ্গলে সর্বোচ্চ ভোটার חדשות המחוז চা-শ্রমিক ইউনিয়নের ভোট কাল,শ্রীমঙ্গলে সর্বোচ্চ ভোটার 44 Views বোরকা-হিজাবে ছদ্মবেশ, অস্ত্রের মুখে গ্যাস ডিপোতে ডাকাতি חדשות המחוז বোরকা-হিজাবে ছদ্মবেশ, অস্ত্রের মুখে গ্যাস ডিপোতে ডাকাতি 32 Views মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত חדשות המחוז মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 Views ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজনের কবজি বিচ্ছিন্ন, আহত ২০ חדשות המחוז ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজনের কবজি বিচ্ছিন্ন, আহত ২০ 44 Views কচুয়ায় "প্রকৃতির পাঠশালা"র শুভ উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন חדשות המחוז কচুয়ায় "প্রকৃতির পাঠশালা"র শুভ উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন 20 Views বাজিতপুরে বিএনপি-জামায়াত-এনসিপিসহ সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত חדשות המחוז বাজিতপুরে বিএনপি-জামায়াত-এনসিপিসহ সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত 76 Views