In diretta

কুলিয়ারচরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন নিয়ে ব্যবসায়ী নেতাদের ক্ষোভ ও প্রশ্ন

****
Condividi su Eidok
কুলিয়ারচরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন নিয়ে ব্যবসায়ী নেতাদের ক্ষোভ ও প্রশ্ন
Foto: archivio

লাইভ আপডেট

০aggiornamenti

    কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপনকে ঘিরে স্থানীয় খামারি ও ব্যবসায়ীদের অবহিত না করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কুলিয়ারচর উপজেলা পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আরশ মিয়া।

    ফেসবুকে দেওয়া এক মন্তব্যে আরশ মিয়া বলেন, "এই ব্যবসার সাথে যারা জড়িত তারা কেউ কিছু জানেনা, কিসের প্রাণি সম্পদ সপ্তাহ, আর কিসের কি যাদের জন্য আয়োজন তারাই কিছু জানে না, সব ভুয়া।"

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে "রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুলিয়ারচরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়।

    এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের যৌথ নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক।

    উক্ত দিবসটি পালন নিয়ে- মাঠপর্যায়ের পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের অভিযোগ, আয়োজনের বিষয়ে খামারি বা ডিলার সমিতির সঙ্গে কোনো সমন্বয় কিংবা প্রচারণা দেখা যায়নি। স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ীদের মতে, খামারি ও ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ ধরনের আয়োজন অর্থবহ হয় না; বরং এতে খাতসংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।   

    এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুলিয়ারচরে "উপজেলা পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন" নামে কোন সংগঠন আছে বলে আমার জানা নেই। তারা কেউ আমার সাথে এপর্যন্ত যোগাযোগ করেননি। তাই সংগঠনের নেতাদের অবহিত করা সম্ভব হয়নি।

    Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

    Commenti 0

    Nessun commento trovato

    articoli Correlati

    বাগেরহাটে ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডব: ১০৪ কোটি টাকার ফসলহানি, দিশেহারা প্রায় ৪ হাজার কৃষক Agricoltura-Economia e Commercio বাগেরহাটে ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডব: ১০৪ কোটি টাকার ফসলহানি, দিশেহারা প্রায় ৪ হাজার কৃষক 19 Views একদিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম বৃদ্ধি: সাধারণ ক্রেতার নাভিশ্বাস চরমে Agricoltura-Economia e Commercio একদিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম বৃদ্ধি: সাধারণ ক্রেতার নাভিশ্বাস চরমে 31 Views কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং: ডিজিটাল সেবায় যুক্ত হচ্ছে ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের প্রায় ৪ লাখ ৪৪ হাজার কৃষক Agricoltura-Economia e Commercio কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং: ডিজিটাল সেবায় যুক্ত হচ্ছে ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের প্রায় ৪ লাখ ৪৪ হাজার কৃষক 54 Views খামারি-উদ্যোক্তাদের অংশগ্রহণে সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু Agricoltura-Economia e Commercio খামারি-উদ্যোক্তাদের অংশগ্রহণে সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু 69 Views আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম Agricoltura-Economia e Commercio আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম 93 Views পোশাক শিল্পে মজুরি সংকট: ১৭ হাজার টাকার নতুন কাঠামোয় অস্থিরতা ও অনিশ্চয়তা Agricoltura-Economia e Commercio পোশাক শিল্পে মজুরি সংকট: ১৭ হাজার টাকার নতুন কাঠামোয় অস্থিরতা ও অনিশ্চয়তা 62 Views নেত্রকোনার পূর্বধলায় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬: অর্থনৈতিক স্বনির্ভরতায় আধুনিক খামার ব্যবস্থাপনার ওপর জোর Agricoltura-Economia e Commercio নেত্রকোনার পূর্বধলায় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬: অর্থনৈতিক স্বনির্ভরতায় আধুনিক খামার ব্যবস্থাপনার ওপর জোর 53 Views