En direct

কুলিয়ারচরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন নিয়ে ব্যবসায়ী নেতাদের ক্ষোভ ও প্রশ্ন

****
Partager sur Eidok
কুলিয়ারচরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন নিয়ে ব্যবসায়ী নেতাদের ক্ষোভ ও প্রশ্ন
Photo : collectée

লাইভ আপডেট

০mises à jour

    কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপনকে ঘিরে স্থানীয় খামারি ও ব্যবসায়ীদের অবহিত না করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কুলিয়ারচর উপজেলা পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আরশ মিয়া।

    ফেসবুকে দেওয়া এক মন্তব্যে আরশ মিয়া বলেন, "এই ব্যবসার সাথে যারা জড়িত তারা কেউ কিছু জানেনা, কিসের প্রাণি সম্পদ সপ্তাহ, আর কিসের কি যাদের জন্য আয়োজন তারাই কিছু জানে না, সব ভুয়া।"

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে "রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুলিয়ারচরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়।

    এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের যৌথ নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক।

    উক্ত দিবসটি পালন নিয়ে- মাঠপর্যায়ের পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের অভিযোগ, আয়োজনের বিষয়ে খামারি বা ডিলার সমিতির সঙ্গে কোনো সমন্বয় কিংবা প্রচারণা দেখা যায়নি। স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ীদের মতে, খামারি ও ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ ধরনের আয়োজন অর্থবহ হয় না; বরং এতে খাতসংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।   

    এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুলিয়ারচরে "উপজেলা পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন" নামে কোন সংগঠন আছে বলে আমার জানা নেই। তারা কেউ আমার সাথে এপর্যন্ত যোগাযোগ করেননি। তাই সংগঠনের নেতাদের অবহিত করা সম্ভব হয়নি।

    Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

    commentaires 0

    Aucun commentaire trouvé

    Articles Liés

    খানসামায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন Agriculture-Économie et Commerce খানসামায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন 58 Views মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির চ্যালেঞ্জে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর Agriculture-Économie et Commerce মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির চ্যালেঞ্জে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর 93 Views মজুরি অসন্তোষে পোশাক শিল্পে অস্থিরতা; গাজীপুর-সাভারে সংঘর্ষে ১২ নিরাপত্তা কর্মী আহত, বন্ধ অর্ধশতাধিক কারখানা Agriculture-Économie et Commerce মজুরি অসন্তোষে পোশাক শিল্পে অস্থিরতা; গাজীপুর-সাভারে সংঘর্ষে ১২ নিরাপত্তা কর্মী আহত, বন্ধ অর্ধশতাধিক কারখানা 107 Views রমজানে ফলের দাম নিয়ন্ত্রণে এনবিআরের শুল্ক ছাড়: সুফল কি আদৌ পাবেন সাধারণ ভোক্তা Agriculture-Économie et Commerce রমজানে ফলের দাম নিয়ন্ত্রণে এনবিআরের শুল্ক ছাড়: সুফল কি আদৌ পাবেন সাধারণ ভোক্তা 98 Views চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে অনিয়ম শনাক্ত: এমআরপি ও আমদানিকারকের স্টিকারবিহীন পণ্য বিক্রির দায়ে বোরাক মটরসকে জরিমানা Agriculture-Économie et Commerce চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে অনিয়ম শনাক্ত: এমআরপি ও আমদানিকারকের স্টিকারবিহীন পণ্য বিক্রির দায়ে বোরাক মটরসকে জরিমানা 85 Views পোশাক শ্রমিকদের মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান: অচলাবস্থায় রপ্তানি খাত Agriculture-Économie et Commerce পোশাক শ্রমিকদের মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান: অচলাবস্থায় রপ্তানি খাত 111 Views প্রচলিত চায়ের বাইরে নতুনত্ব, তালায় আশার হাতে তৈরি অপরাজিতা ফুলের চা Agriculture-Économie et Commerce প্রচলিত চায়ের বাইরে নতুনত্ব, তালায় আশার হাতে তৈরি অপরাজিতা ফুলের চা 138 Views