

নাগরপুরে শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুয়াজানি গ্রামে অবস্থিত সূর্য আইডিয়াল স্কুলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়টিতে আগুন দেওয়ার চেষ্টা করে।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিচালক মো. গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে তিনি দেখতে পান, টিনশেড ভবনের তিনটি কক্ষের কাঠের দরজায় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। তবে আগুনের বিস্তার না ঘটায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনাটি দেখতে পেয়ে তিনি নাগরপুর থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবহিত করেন।
বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এসে অগ্নিসংযোগের ঘটনা দেখে তাঁরা ভীষণভাবে মর্মাহত হন।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিচালক মো. গোলাম মোস্তফা।
אפליקציית "Eye News BD"
הערות 0