مباشر

রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত

রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত..
مشاركة على Eidok
রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত
الصورة: مجمّعة

লাইভ আপডেট

১تحديثات
  1. রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত

রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত
রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত

 

রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, যানজট নিরসন ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রূপগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. আব্দুল্লাহ-বিন-শফিক।


সভায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী উপজেলার সাম্প্রতিক অপরাধ পরিস্থিতি ও বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে ধরেন।


 উপস্থাপিত তথ্য অনুযায়ী, রূপগঞ্জ উপজেলায় গত সেপ্টেম্বর মাসে মোট ৬৯টি অপরাধের ঘটনা ঘটেছে। এর আগে আগস্ট মাসে ৭১টি এবং গত বছরের সেপ্টেম্বর মাসে ৭৪টি অপরাধের ঘটনা রেকর্ড করা হয়েছিল।


সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিরসন এবং অবৈধ দখল ও ব্যবসা কার্যক্রম বন্ধে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত ৩০০ ফিট সড়কে কিশোর গ্যাংয়ের উৎপাত, ছিনতাই, চুরি, ডাকাতি ও অপহরণের মতো অপরাধের অভিযোগ নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এ সড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল বৃদ্ধি, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার এবং অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।


উপজেলার ভুলতা-গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় যানজট, অবৈধ পার্কিং এবং সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে হাইওয়ে পুলিশের টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এছাড়া ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে, ফ্লাইওভারের নিচে ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়। উচ্ছেদের পর পুনরায় অবৈধ দোকান বসানো কিংবা এসব কার্যক্রমে সহায়তা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক আয়োজন, মসজিদে জুমার নামাজের আগে ও পরে মুসল্লিদের সচেতন করা এবং ওয়াজ মাহফিলে কোরআন-হাদিসের আলোকে জঙ্গিবাদ ও সামাজিক অপরাধবিরোধী বক্তব্য তুলে ধরার আহ্বান জানানো হয়।


উপজেলার ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত অ্যাডোলেসেন্ট কাউন্সেলিং সেন্টারের কার্যক্রম নিয়মিত মনিটরিং করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে নিয়মিত আইন-শৃঙ্খলা কমিটির সভা আয়োজন করে সভার কার্যবিবরণী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জনসাধারণের অভিযোগ শুনে তা নিষ্পত্তির লক্ষ্যে প্রতি বুধবার উপজেলা প্রশাসনের গণশুনানি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও সভায় জানানো

 হয়।
উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ কমাতে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত أخبار المنطقة রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত 14 Views নবাগত ইউএনওকে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা أخبار المنطقة নবাগত ইউএনওকে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা 111 Views আমতলীতে এক নারীর রহস্যজনক মৃত্যু أخبار المنطقة আমতলীতে এক নারীর রহস্যজনক মৃত্যু 68 Views চাঁদপুরের প্রথম মুক্তাঞ্চল ফরিদগঞ্জ: বিজয়ের উল্লাসে উদ্‌যাপিত হলো হানাদারমুক্ত দিবস أخبار المنطقة চাঁদপুরের প্রথম মুক্তাঞ্চল ফরিদগঞ্জ: বিজয়ের উল্লাসে উদ্‌যাপিত হলো হানাদারমুক্ত দিবস 74 Views চিরিরবন্দরে প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ أخبار المنطقة চিরিরবন্দরে প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ 23 Views তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাজারসংযোগ নিশ্চিতের আহ্বান দেবহাটার ইউএনওর أخبار المنطقة তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাজারসংযোগ নিশ্চিতের আহ্বান দেবহাটার ইউএনওর 69 Views Sreemangal Celebrates the Spirit of Diversity and Unity أخبار المنطقة Sreemangal Celebrates the Spirit of Diversity and Unity 107 Views