দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের

ঢাকার নবাবগঞ্জ ও দোহারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।..
Eidok پر شیئر
দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের
تصویر: ماخوذ
দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের

 

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

ঢাকার নবাবগঞ্জ ও দোহারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বুধবার (২৫ নভেম্বর, ২০২৬) দিনব্যাপী কর্মসূচিতে তিনি সড়ক, ড্রেন ও স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
সকাল ১১টায় নবাবগঞ্জের চূড়াইন ইউনিয়নের মুসলিমহাটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে আগলা ইউনিয়নের কালুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে ডিভাইডার স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ তলা ফাউন্ডেশন বিশিষ্ট দুটি আবাসিক নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য। এ সময়ে তিনি বলেন, সরকারি হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসাসেবার উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। চিকিৎসার জন্য স্থানীয় বাসিন্দাদের যেন দূর-দূরান্তে যেতে না হয়, সে লক্ষ্যেই কাজ চলছে।
দোহার হাসপাতাল পরিদর্শনকালে তিনি বলেন, রোগীর তুলনায় শয্যাসংকট রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দোহার ও নবাবগঞ্জে মোট ৫০ সেট বেড, চাদর ও বালিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে নবাবগঞ্জে ২৫ সেট দেয়া হয়েছে। বাকি ২৫ সেট দোহারে হস্তান্তর করা হলো। রোগীরা যাতে স্বাচ্ছন্দ্যে চিকিৎসা নিতে পারেন, সে লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
হাসপাতালের সম্প্রসারণ বিষয়ে তিনি জানান, সরকারপ্রধান তারেক রহমান দেশের ৩০ ও ৫০ শয্যার উপজেলা হাসপাতালগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন। এর ধারাবাহিকতায় দোহারের বর্তমান ৫০ শয্যার হাসপাতালের পাশাপাশি আরও ১০০ শয্যার নতুন ভবন নির্মাণের টেন্ডার আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে উপজেলা প্রশাসন, সরকারি কর্মকর্তা ও স্থানীয়দের সম্মিলিতভাবে রোগী এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
নবাবগঞ্জের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রবিউল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
দোহারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শামস উল ইসলাম খান, অফিসার ইনচার্জ আবু বকর, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম বেপারী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী دیگر স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 59 Views কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান دیگر কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান 53 Views বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত دیگر বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত 90 Views মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল دیگر মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল 161 Views রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ دیگر রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 73 Views বিজয়নগরে জমি দখল ও নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী دیگر বিজয়নগরে জমি দখল ও নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী 141 Views বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন: ১০ দেশের বিশেষজ্ঞের অংশগ্রহণে নতুন কর্মপরিকল্পনার প্রত্যাশা دیگر বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন: ১০ দেশের বিশেষজ্ঞের অংশগ্রহণে নতুন কর্মপরিকল্পনার প্রত্যাশা 75 Views