দোহার-নবাবগঞ্জে অপতৎপরতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: আবু আশফাক

ঢাকার দোহারে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।..
שיתוף ב-Eidok
দোহার-নবাবগঞ্জে অপতৎপরতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: আবু আশফাক
צילום: ארכיון

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

ঢাকার দোহারে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি জয়পাড়া থানার মোড় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে করমআলীর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, দেশে বর্তমানে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন নিজস্ব গতিতে চলবে এবং সরকার এতে হস্তক্ষেপ করবে না।
দেশ ছেড়ে যাওয়া ব্যক্তিদের প্রসঙ্গে তিনি বলেন, “তারা এ দেশের নাগরিক। চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তবে দেশে ফিরে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে থাকা মামলার মোকাবিলা করতে হবে। তদন্ত ও বিচারে দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর নির্দোষ প্রমাণিত হলে তারা স্বাভাবিকভাবে বসবাস করতে পারবেন।”
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা প্রসঙ্গে খন্দকার আবু আশফাক বলেন, “কেউ যদি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তবে গণতান্ত্রিক সরকার হাত গুটিয়ে বসে থাকবে না। মানুষের জানমাল বা জনপ্রতিনিধিদের বাড়িতে হামলার চেষ্টা হলে সাধারণ মানুষও এর বিরুদ্ধে অবস্থান নেবে।”
তিনি আরও বলেন, “আমরা আইন নিজের হাতে তুলে নেব না। তবে দোহার ও নবাবগঞ্জে কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যে কোনো অপতৎপরতা প্রতিরোধ করা হবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, পৌরসভা কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন বাচ্চু খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস খান, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারি, ঢাকা জেলা মহিলা দলের সভানেত্রী শামীমা রাহিম শিলা, পৌরসভা বিএনপি নেতা তৈয়ব আকন্দ এবং সাবেক ছাত্রদল সভাপতি হায়দার আলী হিরু প্রমুখ।

দোহার-নবাবগঞ্জে অপতৎপরতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: আবু আশফাক
দোহার-নবাবগঞ্জে অপতৎপরতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: আবু আশফাক

 

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

শ্রীপুরে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আক্তারুল আমল মাষ্টারের বিশাল বিক্ষোভ মিছিল פוליטיקה শ্রীপুরে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আক্তারুল আমল মাষ্টারের বিশাল বিক্ষোভ মিছিল 63 Views ছাত্রদলের 'ভাইয়ার গ্রুপ' সংস্কৃতি: বিএনপিতে নেতৃত্ব ও প্রভাব বলয়ের দীর্ঘস্থায়ী ধারা פוליטיקה ছাত্রদলের 'ভাইয়ার গ্রুপ' সংস্কৃতি: বিএনপিতে নেতৃত্ব ও প্রভাব বলয়ের দীর্ঘস্থায়ী ধারা 25 Views কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক פוליטיקה কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক 38 Views ভাঙ্গায় রাজু হত্যা মামলার আসামি রায়হান জামিল, অভিযোগ রাজনৈতিক হয়রানির פוליטיקה ভাঙ্গায় রাজু হত্যা মামলার আসামি রায়হান জামিল, অভিযোগ রাজনৈতিক হয়রানির 50 Views গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সফিকুল ইসলাম ভূঁইয়া: “অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়াতে চাই” פוליטיקה গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সফিকুল ইসলাম ভূঁইয়া: “অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়াতে চাই” 89 Views ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে নজরদারিতে রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: সালাহউদ্দিন আহমদ פוליטיקה ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে নজরদারিতে রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: সালাহউদ্দিন আহমদ 20 Views নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততা: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর פוליטיקה নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততা: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 44 Views