কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক

কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামী এর ২ কর্মী আটক
Bagikan di Eidok
কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক
Foto: dikumpulkan

কুলিয়ারচরে পৃথক দুই মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

কুলিয়ারচরে পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন কুলিয়ারচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মনু মিয়া এবং উসমানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুরুজ্জামান।

বুধবার (২৫ নভেম্বর) তাঁদের গ্রেপ্তারের পর দুপুরে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠিয়েছে কুলিয়ারচর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান মনুকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, মো. নুরুজ্জামানকে বাজরা বাসস্ট্যান্ডে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর কুলিয়ারচরের গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া এলাকার শান্তি মোড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ ঘটনায় ১৪ অক্টোবর কুলিয়ারচর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

অন্যদিকে, ২০২৪ সালের ৪ আগস্ট কুলিয়ারচরের বাজরা বাসস্ট্যান্ডে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় উসমানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan