ভাঙ্গায় রাজু হত্যা মামলার আসামি রায়হান জামিল, অভিযোগ রাজনৈতিক হয়রানির

****
اشتراک‌گذاری در Eidok
ভাঙ্গায় রাজু হত্যা মামলার আসামি রায়হান জামিল, অভিযোগ রাজনৈতিক হয়রানির
عکس: گردآوری‌شده

 


ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যা মামলায় আসামি করা হয়েছে ফরিদপুর-৪ আসনের সাবেক নির্বাচনী প্রতিদ্বন্দ্বী রায়হান জামিলকে। তিনি বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (বাবুল)-এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ছিলেন। মামলায় নিজের নাম অন্তর্ভুক্তির ঘটনাকে রাজনৈতিক হয়রানি ও ষড়যন্ত্র দাবি করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রায়হান জামিল।

নিহত রাজু মোল্লা (৪০) ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। গত ১৭ নভেম্বর রাতে ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় হামলায় গুরুতর আহত হন রাজু। পরে তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত শনিবার রাতে সন্ত্রাসবিরোধী আইনে ভাঙ্গা থানায় মামলা করেন নিহত রাজুর স্ত্রী রিয়া বেগম। মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি করা হয়েছে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে। এজাহারে ২৪ নম্বর আসামি হিসেবে রয়েছেন রায়হান জামিল।

গত জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে প্রথমে স্বতন্ত্র এবং পরে জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন রায়হান জামিল। নির্বাচনের পর তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। বর্তমানে তিনি দলটির চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া সেতু এলাকায় সড়ক অবরোধ ও চলন্ত যানবাহনে ভাঙচুরের ঘটনায় নাশকতার অভিযোগে দায়ের করা আরেকটি মামলাতেও আসামি করা হয় তাঁকে। ওই মামলায় তাঁর নাম রয়েছে ১৯১ নম্বরে। ভাঙ্গা থানায় দায়ের করা মামলাটির বাদী কাইয়ুম সিকদার। তিনি উপজেলার মালিগ্রাম ইউনিয়নের পাচকুল গ্রামের বাসিন্দা। ওই মামলার এজাহারে ১৯২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

দুটি মামলার এজাহারে নাম থাকা ব্যক্তিদের বেশির ভাগই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

রাজু মোল্লা হত্যা মামলার বাদী তাঁর স্ত্রী রিয়া বেগম মুঠোফোনে বলেন, ‘আমার স্বামী রাজনীতি করতেন। তাঁর দলের লোকজন মামলা করেছে। আমাকে সই দিতে বলেছে, আমি শুধু সই দিয়েছি। আর বেশি কিছু জানি না। এই মামলা তাঁর দল করেছে, এটা রাজনৈতিক মামলা।’ তবে তিনি স্বামীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে রায়হান জামিল বলেন, দুটি ঘটনার দিনই তিনি ঢাকায় অবস্থান করছিলেন। এ বিষয়ে তাঁর কাছে সিসিটিভি ফুটেজসহ যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। রাজু মোল্লার সঙ্গে তাঁর ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো পরিচয় ছিল না উল্লেখ করে রায়হান জামিল বলেন, ওই ঘটনাগুলোর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁকে মিথ্যা মামলায় হয়রানি ও ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

রায়হান জামিল আরও অভিযোগ করেন, বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল তাঁর রাজনৈতিক বিরোধীদের মাঠে রাখতে চান না। তিনি বলেন, ‘বাবুল চান, তাঁর কোনো রাজনৈতিক বিরোধী পক্ষ যেন এলাকায় সক্রিয় না থাকে। কেউ তাঁর বিরোধিতা করুক, তা তিনি মেনে নিতে পারেন না। নিজের খেয়ালখুশিমতো সবকিছু পরিচালনা করতে চান তিনি। আগামী নির্বাচনেও যেন তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, সেটাই তাঁর লক্ষ্য। এ কারণেই আমাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠিয়ে আমার কণ্ঠরোধ করতে চান, যাতে আমি তাঁর অনিয়ম ও কর্মকাণ্ডের বিরুদ্ধে আর কথা বলতে না পারি।’

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল রায়হান জামিলের অভিযোগের বিষয়ে বলেন, ‘সাধুর ছদ্মবেশে থাকা, বারবার ভোল পাল্টানো এই ব্যক্তি (রায়হান জামিল) নিক্সনের (মজিবুর রহমান চৌধুরী) টাকা খেয়ে সন্ত্রাসে মদদ দিচ্ছেন এবং ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন। তাঁর কোনো জনভিত্তি নেই। তাঁকে নিয়ে কোনো মন্তব্য করা আমার সাজে না।’

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক سیاست কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক 13 Views গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সফিকুল ইসলাম ভূঁইয়া: “অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়াতে চাই” سیاست গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সফিকুল ইসলাম ভূঁইয়া: “অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়াতে চাই” 63 Views ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে নজরদারিতে রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: সালাহউদ্দিন আহমদ سیاست ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে নজরদারিতে রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: সালাহউদ্দিন আহমদ 15 Views নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততা: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর سیاست নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততা: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 34 Views আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না, এসব নিয়ে আমাদের মনোযোগ নেই سیاست আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না, এসব নিয়ে আমাদের মনোযোগ নেই 21 Views ফজলুর রহমানকে ‘ব্লাডি ইমবেসাইল’ বললেন নাসের রহমান سیاست ফজলুর রহমানকে ‘ব্লাডি ইমবেসাইল’ বললেন নাসের রহমান 78 Views গোপালগঞ্জে নাশকতা ও পোশাক শিল্পে অস্থিরতা: নেপথ্যে ৯৭ জনের অর্থায়ন سیاست গোপালগঞ্জে নাশকতা ও পোশাক শিল্পে অস্থিরতা: নেপথ্যে ৯৭ জনের অর্থায়ন 76 Views