উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণ ও প্রতিরোধের লড়াই দেখা গেলেও অনির্বাণ যুব সংঘের সমন্বিত খেলার কাছে শেষ পর্যন্ত পরাস্ত হয় বি বাড়িয়া স্পোর্টিং ক্লাব।
খেলার শুরু থেকেই অনির্বাণ যুব সংঘ প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে। দলের হরসিদ রায়ের আক্রমণ ও বলের দিক পরিবর্তন করে খেলার কৌশলে প্রতিপক্ষকে চাপে পড়তে হয়। কয়েকবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সেটের ব্যবধান কমাতে পারেনি বি বাড়িয়া স্পোর্টিং ক্লাব। দুই সেট জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নগরকান্দার দলটি।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতব্বর, সদরপুর ক্রীড়া কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কেএম আবু সাঈদ ও নগরকান্দা ক্রীড়া কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শামসুল হুদা।
কাজী বদরুতজামান বদু বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি মানসিক বিকাশেও সহায়তা করা সম্ভব। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা তরুণদের শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মনোভাব গড়ে তোলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, খেলাধুলার সুযোগ ও উপযুক্ত পরিবেশ পেলে তরুণেরা মাঠে ফিরবে। শিশু, কিশোর ও যুবকদের জন্য খেলাধুলার পরিবেশ তৈরিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আয়োজক কমিটির সদস্য, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করে সদরপুর হল-মাঠ যুব সংঘ।
Приложение «Eye News BD»

Комментарии 0