সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন

ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসন আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনালে বি বাড়িয়া স্পোর্টিং ক্লাবকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সদরপুর উপজেলা প..
Eidokでシェア
সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন
写真:提供
সদরপুর উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টে অনির্বাণ যুব সংঘ নগরকান্দা চ্যাম্পিয়ন
সদরপুর উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টে অনির্বাণ যুব সংঘ নগরকান্দা চ্যাম্পিয়ন 

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণ ও প্রতিরোধের লড়াই দেখা গেলেও অনির্বাণ যুব সংঘের সমন্বিত খেলার কাছে শেষ পর্যন্ত পরাস্ত হয় বি বাড়িয়া স্পোর্টিং ক্লাব।

খেলার শুরু থেকেই অনির্বাণ যুব সংঘ প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে। দলের হরসিদ রায়ের আক্রমণ ও বলের দিক পরিবর্তন করে খেলার কৌশলে প্রতিপক্ষকে চাপে পড়তে হয়। কয়েকবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সেটের ব্যবধান কমাতে পারেনি বি বাড়িয়া স্পোর্টিং ক্লাব। দুই সেট জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নগরকান্দার দলটি।

অনির্বাণ যুব সংঘের হরসিদ রায়কে শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়
অনির্বাণ যুব সংঘের হরসিদ রায়কে  শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয় 

 

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতব্বর, সদরপুর ক্রীড়া কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কেএম আবু সাঈদ ও নগরকান্দা ক্রীড়া কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শামসুল হুদা।

কাজী বদরুতজামান বদু বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি মানসিক বিকাশেও সহায়তা করা সম্ভব। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা তরুণদের শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মনোভাব গড়ে তোলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, খেলাধুলার সুযোগ ও উপযুক্ত পরিবেশ পেলে তরুণেরা মাঠে ফিরবে। শিশু, কিশোর ও যুবকদের জন্য খেলাধুলার পরিবেশ তৈরিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আয়োজক কমিটির সদস্য, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করে সদরপুর হল-মাঠ যুব সংঘ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

গ্রামীণ ঐতিহ্যের হাডুডুতে মাতল রইচপুর, ফাইনালে টিম সাকিবের জয় スポーツニュース গ্রামীণ ঐতিহ্যের হাডুডুতে মাতল রইচপুর, ফাইনালে টিম সাকিবের জয় 53 Views ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের スポーツニュース ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের 95 Views সেমিফাইনাল নিশ্চিতের পর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল スポーツニュース সেমিফাইনাল নিশ্চিতের পর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল 96 Views শেষ মুহূর্তের রোমাঞ্চে আফগান বধ, সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল スポーツニュース শেষ মুহূর্তের রোমাঞ্চে আফগান বধ, সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল 178 Views জনগাঁওকে ৩-১ গোলে হারিয়ে প্রমিলা প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন রাঙ্গাটুঙ্গী スポーツニュース জনগাঁওকে ৩-১ গোলে হারিয়ে প্রমিলা প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন রাঙ্গাটুঙ্গী 155 Views আন্তর্জাতিক আদালতের রায় কার্যকর ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর スポーツニュース আন্তর্জাতিক আদালতের রায় কার্যকর ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর 149 Views সাইমন হারমারের ঘূর্ণি জাদুতে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা スポーツニュース সাইমন হারমারের ঘূর্ণি জাদুতে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা 125 Views