ঈশ্বরগঞ্জে গোপনে নিলাম, ছুটির দিনে ভোরে গোডাউন থেকে বই বিক্রি

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:
Auf Eidok teilen
ঈশ্বরগঞ্জে গোপনে নিলাম, ছুটির দিনে ভোরে গোডাউন থেকে বই বিক্রি
Foto: Archiv

নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ্যে না আসা, নিলাম কমিটির সদস্যদের অন্ধকারে রাখা এবং সাপ্তাহিক ছুটির দিন কাকডাকা ভোরে গোডাউন থেকে সরকারি পুরাতন বই বিক্রি করার ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ১৭ টাকা কেজি দরে প্রায় ১ হাজার ৫০০ কেজি পুরাতন বই বিক্রির পর সেগুলো হস্তান্তরের প্রক্রিয়া নিয়েও দেখা দিয়েছে বিতর্ক। তবে স্থানীয়দের ধারনা প্রায় ১০ থেকে ১২ হাজার কেজি পুরাতন বই বিক্রি করা হয়েছে। 

বিষয়টি জানাজানি হওয়ার পর তথ্য দিতে গড়িমসি এবং তথ্য অধিকার আইনের দোহাই দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার এড়িয়ে যাওয়ার ঘটনায় জনমনে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবহৃত গোডাউন থেকে একটি ট্রাকে পুরাতন বই তোলা হচ্ছিল। এ সময় স্থানীয় এক ব্যক্তি বই সরানোর কারণ জানতে চাইলে উপস্থিত পুরাতন বইয়ের ক্রেতা বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করেন। এমনকি ভিডিও ধারণ না করার অনুরোধ জানিয়ে তাঁকে অর্থ দেওয়ার প্রস্তাবও দেন বলে অভিযোগ রয়েছে। বন্ধের দিন ভোরে এভাবে বই সরানো এবং ভিডিও করতে নিষেধ করে অর্থের প্রলোভন দেখানোর ঘটনায় পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।

ঘটনার অনুসন্ধানে পরদিন রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গেলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত বেলায়েত হোসেনকে কার্যালয়ে পাওয়া যায়নি। এ সময় অফিসের হিসাবরক্ষক রাধিকা রানী দাস পুরাতন বই নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে দাবি করেন। তবে কবে নিলাম ডাকা হয়েছে, কত টাকা দরে এবং কার কাছে বই বিক্রি করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেননি। সব নথি শিক্ষা কর্মকর্তার কাছে রয়েছে জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার স্যার এলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

পরে মুঠোফোনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত বেলায়েত হোসেনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, “সবই আছে ভাই, সামান্য কিছু বই বিক্রি করা হয়েছে। এগুলো পচা কাজ।” বন্ধের দিন ভোরে বই সরানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, “সকালে বই নেওয়ার কারণটা হলো ওরা যাতে করে যানজটটা কভার করতে পারে।”

তবে মঙ্গলবার (২৪ নভেম্বর) সরাসরি কার্যালয়ে গিয়ে নিলামের নোটিশ, নিলাম কমিটির সদস্যদের তালিকা এবং বিক্রিত বইয়ের হিসাব জানতে চাইলে নিজের অবস্থান পরিবর্তন করেন ওই কর্মকর্তা। তথ্য দিতে সরাসরি অপারগতা প্রকাশ করে তিনি বলেন, “এসব তথ্য নিতে হলে তথ্য অধিকার আইনে আবেদন করে নিতে হবে।”

অনুসন্ধানে জানা যায়, পুরাতন বই বিক্রির জন্য গত ১৫ অক্টোবর একটি সভা করে তিন সদস্যের নিলাম কমিটি গঠন করা হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামানকে আহ্বায়ক এবং চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও সোহাগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত বণিককে সদস্য করা হয়।

এরপর ১৮ অক্টোবর নিলাম ডাক হলে চারটি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১৭ টাকা কেজি দরে সর্বোচ্চ দরদাতা হিসেবে ‘মেসার্স ভাই ভাই পেপার হাউজ’ এর স্বত্বাধিকারী চান মিয়াকে নির্বাচিত করা হয়। পরে ২ নভেম্বর তাঁকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশের ১৯ দিন পর গত শনিবার কোনো প্রকাশ্য ঘোষণা ছাড়াই সকাল ৭টার দিকে গোডাউন থেকে বইগুলো সরিয়ে নেওয়া হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক রাধিকা রানী দাস ও অফিস সহায়ক সোহরাব উদ্দিন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নিলাম কমিটির সদস্য চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও সোহাগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত বণিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা জানান, তাঁদের কেবল নামমাত্র কমিটিতে রাখা হয়েছিল। নিলাম কখন অনুষ্ঠিত হয়েছে কিংবা কারা এতে অংশ নিয়েছেন, সে বিষয়ে তাঁদের কোনো ধারণা নেই। এমনকি পুরাতন বই ওজন বা পরিমাপের সময়ও তাঁদের উপস্থিত রাখা হয়নি। তাঁরা শুধু কোটেশনের মাধ্যমে ১৭ টাকা কেজি দরে ১ হাজার ৫০০ কেজি বই বিক্রির বিষয়টি জানতে পেরেছেন।

নিলাম কমিটির আহ্বায়ক উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বইগুলো পরিমাপের সময় তিনি একবার উপস্থিত ছিলেন। তবে পরিমাপের পুরো সময় মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক ও অফিস সহায়ক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, সরকারি রেট অনুযায়ী নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে কেজি দরে পুরাতন বই বিক্রির জন্য তিন সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। বিস্তারিত তথ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পাওয়া যাবে।

এদিকে, সচেতন মহলের প্রশ্ন নিলাম প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়মমাফিক হয়ে থাকলে নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি কেন? কার্যাদেশ দেওয়ার পরও অফিস চলাকালীন সময়ে বই হস্তান্তর না করে সাপ্তাহিক ছুটির দিন কাকডাকা ভোরকে কেন বেছে নেওয়া হলো? নিলাম কমিটির সদস্যরাই যদি নিলামের দিনক্ষণ ও কার্যক্রম সম্পর্কে অবগত না থাকেন, তাহলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা কতটুকু নিশ্চিত হয়েছে?

এ ছাড়া তথ্য জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্য অধিকার আইনের দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার ঘটনাও নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। সরকারি সম্পদ বিক্রির এই প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় Bezirksnachrichten ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 13 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক Bezirksnachrichten ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 31 Views ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত Bezirksnachrichten ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 13 Views সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু Bezirksnachrichten সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু 41 Views সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক Bezirksnachrichten সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক 35 Views সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Bezirksnachrichten সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 67 Views ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 19 Views