সাতক্ষীরা

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা..
Compartir en Eidok
সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ
Foto: archivo

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে "নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা শহরের অদূরে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় বিভিন্ন শ্রেণির ৬৩ জন পেশাজীবী চালক অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ জমির হোসেন। তিনি চালকদের উদ্দেশে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালনায় সতর্কতা এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।

প্রশিক্ষণে তিনি বলেন, সড়কে গাড়িচালকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। সড়ক দুর্ঘটনা রোধ এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। শুধু গাড়ি চালানোর দক্ষতা থাকলেই হবে না, ট্রাফিক আইন মেনে চলা, গতিসীমা নিয়ন্ত্রণ এবং অন্য সড়ক ব্যবহারকারীদের প্রতি দায়িত্বশীল আচরণও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, পেশাজীবী চালকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে সচেতনতা ও পেশাগত দক্ষতা বাড়ানো সম্ভব। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমবে এবং দেশের সড়ক পরিবহন ব্যবস্থা আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ হবে।

কর্মশালায় অন্যান্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (ট্রাফিক) রাজিউজ্জামান, বিআরটিএ'র মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক এবং উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিন। 

মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক কর্মশালাটি সঞ্চালনা করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী চালকদের সড়ক চলাচলের বাস্তব অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা এবং নিরাপদ যানবাহন পরিচালনার বিষয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ দেওয়া হয়।

সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, দুর্ঘটনা প্রতিরোধে চালকদের দক্ষতার পাশাপাশি সচেতনতা, আইনের প্রতি শ্রদ্ধা এবং দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নিয়মিত প্রশিক্ষণ চালকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বিআরটিএর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পেশাজীবী চালকদের মধ্যে নিরাপদ যানবাহন পরিচালনার মানসিকতা ও সচেতনতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা Noticias del distrito চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা 12 Views শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো Noticias del distrito শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো 19 Views ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Noticias del distrito ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 78 Views ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন Noticias del distrito ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 72 Views শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা Noticias del distrito শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা 48 Views পূবাইলে নৈবাড়ী বাইতুস সালাত জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Noticias del distrito পূবাইলে নৈবাড়ী বাইতুস সালাত জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 82 Views গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ: টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক Noticias del distrito গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ: টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক 44 Views