সাতক্ষীরা

ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নারী ও শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা..
Поделиться в Eidok
ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
Фото: из открытых источников

নারী ও শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

কর্মসূচির প্রতিপাদ্য ছিল—‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন; ভুক্তভোগীদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’।

স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত বক্তব্যে বলেন, নারী ও শিশুর প্রতি চলমান সহিংসতার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ কেবল আনুষ্ঠানিক কর্মসূচি নয়; এটি একটি নিরাপদ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়। নারীর সব বাধা দূর করতে হবে, নিশ্চিত করতে হবে তাঁদের অবাধ চলাচল এবং ভয়মুক্ত কর্মপরিবেশ। সহিংসতার ঘটনায় নীরব না থেকে সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, নারী ও শিশুর প্রতি নির্যাতনের ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের বিচারের আওতায় আনা জরুরি। ভুক্তভোগীদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা সমাজের সম্মিলিত দায়িত্ব।

মানববন্ধন ও আলোচনা সভায় সাতক্ষীরার বিভিন্ন স্থানীয় সংগঠনের প্রধান ও প্রতিনিধিরা, যুব প্রতিনিধিরা, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং নারী নেত্রীরা অংশ নেন।

বক্তারা সাতক্ষীরায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন নারী ও শিশু নির্যাতনের ঘটনা তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, প্রতিটি নির্যাতনের ঘটনা সমাজের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা ও সামাজিক অবক্ষয়ের চিত্র সামনে নিয়ে আসে। এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নির্যাতনের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানো, তাঁদের পরিচয় ও মর্যাদা সুরক্ষা এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচি থেকে স্বদেশ সংস্থার পক্ষ থেকে আগামী ৫ ডিসেম্বর সকাল ১০টায় সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে আয়োজিতব্য সমাবেশে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো Районные новости শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো 9 Views সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ Районные новости সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ 21 Views ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Районные новости ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 59 Views শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা Районные новости শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা 48 Views পূবাইলে নৈবাড়ী বাইতুস সালাত জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Районные новости পূবাইলে নৈবাড়ী বাইতুস সালাত জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 63 Views গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ: টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক Районные новости গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ: টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক 22 Views পুত্রবধূর ছোড়া ইটে রক্তাক্ত ৭২ বছরের শ্বশুর, থানায় অভিযোগ Районные новости পুত্রবধূর ছোড়া ইটে রক্তাক্ত ৭২ বছরের শ্বশুর, থানায় অভিযোগ 100 Views